Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন: বাসদ

বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বাণিজ্য চুক্তি ও চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ও ঢাকায় বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ সহ আন্দোলনরত নেতাকর্মীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকাল ৫টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিকRead More


ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন মারা গেছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে একজনRead More


জকিগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল মাস্টার জামাল উদ্দিন ও ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক শামীম আহমেদের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। তাদেরকে প্রতিরোধ করতে গেলে শামীম আহমদকে মারধর করে। ডাকাতদের মারধরে গুরুতর আহত অবস্থায় শনিবার (১০ অক্টোবর) ব্যবসায়ী শামীম আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মরতুজা চৌধুরী জানান, মাস্টার জামালRead More


শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার আহমদ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামের দক্ষিণবাড়ির বাসিন্দা চুরুক মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে গ্রামের পশ্চিম পাশের রাস্তায় ঘুরতে বের হয় কাউছার। এ সময় আবহাওয়া খারাপ হয়ে বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে কাউছার। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ছাতকের কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকRead More


মাউন্ট এডোরা হসপিটালে ‘ভূল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হসপিটালে সঠিক সিদ্ধান্ত না নিয়ে গৃহবধূকে নরমাল ডেলিভারির সময় টানা-হেঁচড়া করে নবজাতকের মৃত্যু ঘটানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাজমা বেগম গর্ভকালীন সিলেটের গাইনি ডাক্তার রেজওয়ানা মির্জার অধীনে চিকিৎসা নেন। এই চিকিৎসকের পরামর্শে নাজমা বেগমকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি করানো হয়। শুক্রবার বিকালে তার প্রসব বেদনা উঠলে ডাক্তার রেজওয়ানা মির্জার ফোনে দেওয়া পরামর্শে নরমাল ডেলিভারেরির প্রস্তুতি নেন হাসপাতালের ডিউটিরত ডাক্তাররা। কিন্তু ডেলিভারির সময়Read More


সিলেটে ফিজার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর গোটাটিকর এলাকার খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিজা’র কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। জানা গেছে, শনিবার বিকেলে নগরীর গোটাটিকরস্থ ফিজা অ্যান্ড কোং-এর টাওয়ারের ৫ম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।বিকেল পৌন ৫টর দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, ফিজা টাওয়ারের ৫ম তলায় আগুন লেগেছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতেরRead More


কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার এলাকার পরানধর নামক স্থান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২০) ও মৃত দিলবর মিয়ার ছেলে সাইদুল মিয়া (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পরানধর এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয়Read More


ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হোসেন খানকে সভাপতি ও সাংবাদিক কাওছার আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয় নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশনে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ৬ সেপ্টেম্বর নগরীর এক অভিজাত রেস্তোঁরায় ক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। পরে সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এবং ক্লাবেরRead More


ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়

আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠেছে। অসহায় ওই ব্যক্তির প্রতি এমন আচরণকে অমানবিক উল্লেখ করে অভিযুক্ত যুবককে শনাক্ত, গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত শুক্রবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এক যুবকের মারধরের দৃশ্য দেখা যায় বলে দাবি করছেন ভিডিওটিRead More


কমলগঞ্জে হিউম্যান রাইজ ফাউন্ডেশনের নিজস্ব অফিস নির্মাণ কাজের উদ্বোধন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার (১০ অক্টোবর) প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা, নারীর অধিকার ও ক্ষমতায়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ হিউম্যান রাইজ ফাউন্ডেশন এর দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নিজস্ব অফিস সমন্বয় কেন্দ্রের উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন। । দুরবর্তী ও দূর্গম এলাকা,চা বাগান বা সীমান্তবর্তী গ্রামের স্বল্প ও নিম্ন আয়ের তথা সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে কমলগঞ্জে এ সংস্থার উদ্যোগ ও অর্থায়নে কুরমা -মৌলভীবাজার সড়ক সংলগ্ন ঘোড়ামারা এলাকায় খুব শীঘ্র শুরু হচ্ছে প্রস্তাবিত হিউম্যান রাইজ মাইক্রো হসপিটাল।হিউম্যান রাইজRead More