বৈশাখী নিউজ ২৪
সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৪ মাস বয়সী ওই শিশুর নাম আদিল আহমদ। তার বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায়। আদিলকে নিয়ে এ বছর হাম ও উপসর্গে সিলেট বিভাগে মারা গেছেন ১৯২ জন। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৭৯ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৯ জন ও মৌলভীবাজারে ১৫ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকেRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকালে মছলম উদ্দিন একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল ইসলামের বয়স ৫৩ বছর। তিনি কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের ইসলাম আলীর ছেলে এবং মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক। গ্রেপ্তারের পূর্বে স্থানীয় কিছু লোক ওই শিক্ষককে নিজের চেম্বারে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক এনামুল ইসলামকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা আটকে রাখেন। খবর পেয়ে পুলিশRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আছুরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া বড়লেখা উপজেলার কাশেমনগর এলাকার বাসিন্দা। তিনি দক্ষিণভাগ দক্ষিণ বাজারের সিএনজিচালিত অটোরিকশাচালক ইসলাম মিয়ার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় আছুরিঘাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রিপন মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনারRead More
সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মোস্তাক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত সুমেল খাঁ বালাগঞ্জ উপজেলার গোপক গ্রামে তইমুজ খাঁর ছেলে। মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৫ নভেম্বর রাতেRead More
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত
সিকৃবি সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস ২০২৬। ১৩ অক্টোবর (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২ এর সামনে থেকে শুরু হওয়া র্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়। র্যালি শেষে পাঠশালা একুশের তত্ত্বাবধানে বালুচর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডিম বিতরণ করা হয়। পরে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২ এর সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য “ ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগRead More
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীর হলে কাঁথা-চাদরের আশ্রয়, আর ভোরে ঘাসের ডগায় জমে শিশির। কোথাও কোথাও হালকা কুয়াশার আবছা পর্দা। শরতের আকাশে এখনো সাদা মেঘের ভেলা, অথচ উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে প্রকৃতি যেন আগেভাগেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গত কয়েক দিন ধরে দিন ও রাতের আবহাওয়ায় এমন বৈপরীত্য লক্ষ করা যাচ্ছে। দুপুরে গরম অনুভূত হলেও সূর্য ডোবার পর থেকেই বাড়ছে শীতলতার অনুভব,নামছে হালকা কুয়াশা । বিশেষ করে গভীর রাত ও ভোরে ঠান্ডা বেশি টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। হিমেল বাতাসেRead More
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ১জনকে যাবজ্জীবন কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় নুরনবী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর দুই আসামি নির্দোষ প্রমানিত হওয়ায় খালাস দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার। এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ভিক্টিমকে তার বাবা শাক ক্ষেত দেখতে পাঠিয়েছিল, সেখান থেকে ভিক্টিমকে ভুট্টা ক্ষেতে নিয়ে যায় আসামি নুরনবী। ক্ষেতের নিড়ানী যন্ত্র পাসুন দেখিয়ে জোড় পূর্বক ধর্ষণ করেRead More
পদত্যাগের দাবীতে চুয়েটে ভিসির ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: পদত্যাগের দাবীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ভবনটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বর্তমানে ভিসি তার নিজ কক্ষে অবরুদ্ধ অবস্থায় আছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভবনে তালা দেন শিক্ষার্থীরা। এর আগে সকালে গেটের তালা ভেঙ্গে ছাত্রদল নেতাদের নিয়ে নতুন ভিসি ক্যাম্পাসে প্রবেশের পর থেকেই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে ‘তালা তালা তালা হবে, ভিসি ভবন তালা হবে’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদেরRead More
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব মূল্যবান সামগ্রীর ওজন নির্ধারণ, স্বর্ণের ক্যারেট যাচাই এবং বৈদেশিক মুদ্রা গণনার কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৫টার দিকে স্বর্ণ ও রুপার অলঙ্কারের ওজন নির্ধারণের কাজ শেষ হয়। তবে বৈদেশিক মুদ্রার গণনা ও হিসাব নির্ধারণের কাজ শেষ হয় রাত ১০ টায়। গত ছয় বছরে প্রাপ্ত বৈদেশিক মুদ্রাতে রয়েছে সৌদি রিয়াল ৫৭ হাজার ৪১৪টি, ভারতীয় রুপি ৩৭ হাজারRead More
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির আইন ও কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতি-সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ থেকে বিরত থাকতে বলা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক ‘অতি জরুরি বিজ্ঞপ্তিতে’ এ আহ্বান জানায় দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণে পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতরRead More


