Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

পঞ্চগড়ে দু:স্থ নারীদের মাঝে ৩৬টি ছাগল বিতরণ

পঞ্চগড় জেলা প্রতিনিধি: গ্রামীণ নারীদের আয়বদ্ধ’ক কাজে সম্পৃক্ত করে অর্থনীতিভাবে স্বচ্ছলতা আনতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ৩৬ জন দু:স্থ, অসহায় মহিলার মাঝে ৩৬ টি ছাগল বিতরণ করা হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে ফেডারেশন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক সভার মধ্য দিয়ে অসহায় মহিলাদের মাঝে এ সকল ছাগল বিতরণ করেন। ফেডারেশনের চেয়ারম্যান কবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য মধ্যে বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী ওইRead More


সাভারে মাদরাসা ছাত্রী নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের হেমায়েতপুরে যাদুরচর এলাকার আয়েশা সিদ্দিকা রাযি বালিকা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী মোছাঃ মারিয়া আক্তার লিমা (১২) নিখোঁজের ৬দিন অতিবাহিত হয়েছে। পুলিশ তাকে উদ্ধারে কাজ করলেও হদিস মেলাতে পারেনি। অপরদিকে বৃহস্পতিবার ছাত্রীর বাবা নুরুল ইসলাম (৩৪) স্থানীয়দের নিয়ে মাদরাসায় গিয়ে ছাত্রী হোস্টেলে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় মাদরাসার ছাত্রদের সাথে সংঘর্ষে ছাত্রীর পরিবারের সদস্য শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়। পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর বেলা ১১ টার সময় ছুটি হলে মাদরাসার আবাসিকের পঞ্চম শ্রেণির ছাত্রী মোছাম্মৎ মারিয়া আক্তার লিমা (১২) সকলের চোখRead More


শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা

বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ করে দিতে আগামী ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে শনিবারের (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এদিন সব সরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে। এ বিষয়ে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ হতে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।Read More


ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮১ জন। শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৫ দিনে মারা গেছে ৯০ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে আরও বলাRead More


নরসিংদীতে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে পৃথক ঘটনায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও এবং ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া-কান্দাপাড়া ও কামতাল গ্রামে এসব ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. সাইফুল্লাহ (৪০), হেলেনা বেগম (৪৫), হাফিজা বেগম (৬০), খালেক মিয়া (৪০), মো. আল আমিন (৪০), তাসলিমা বেগম (৪৮), আনোয়ারা বেগম (৪৫), শাহিদা বেগম (৪৩), আবদুস সাত্তার (৬৫) ও সালেহা বেগম (৪৫)। তাঁরা ঘোড়াশাল পৌর এলাকা ও ডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। তাঁরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা জানান, ভোর সাড়ে পাঁচটা থেকেRead More


সিলেটে নির্মাণাধীন বাসা থেকে প্রহরীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর খাদিমপাড়ার ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাসা থেকে ইরফান আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ১৩ জন নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ইরফান আলী ওই বাসায় আড়াই বছর ধরে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, খাদিমপাড়ার ৪ নম্বর রোডে নির্মাণাধীন নুর প্যালেস বাসার চতুর্থ তলায়Read More


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১০

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০টি শিশু। শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৮২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪Read More


কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরির ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মৃর্ত্তিঙ্গা চা বাগানের নিজ বসতবাড়ির সামনে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মৃর্ত্তিঙ্গা চা বাগানসহ আশপাশের কয়েকটি চা বাগানের শ্রমিক পরিবারের নারী-পুরুষ ও শিশুদের মাঝে কাপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আমেরিকা প্রবাসী মোস্তাফিজুর রহমান। দুর্গাপূজার আনন্দ চা শ্রমিকRead More


কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ধলই চা-বাগানে পূর্বশত্রুতার জেরে টমেটো ক্ষেতে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ইমন দাশের বিরুদ্ধে। এ ঘটনায় কৃষক গোপাল রবিদাশের প্রায় দুই বিঘা জমির প্রায় ৩ লক্ষ টাকার টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায, গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধলই চা-বাগান সংলগ্ন কৃষক গোপাল রবিদাশের নিজ কৃষিজমিতে এ ঘটনা ঘটে। গোপাল রবিদাশ ও তাঁর তিন ছেলে প্রায় তিন বিঘা জমিতেRead More


মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন শর্ত, না মানলে কঠোর ব্যবস্থা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সকল মোটরসাইকেলে পেছনের মতো করে সামনের দিকেও নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেল চালকদেরকে এ নিয়ম পালনে ব্যবস্থা নিতে হবে। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি বিআরটিএ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিআরটিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনে নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ লক্ষ্যে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়ালRead More