Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

রায়পুরায় পানিতে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে। নিহত শিশুরা হলো, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৮), রুবেল মিয়ার মেয়ে আশেয়া (৯) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সকলেই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬/৭ জন শিশু শিক্ষার্থী কানন নদীতে গোসল করতে যায়। এসময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোরRead More


ভারতে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন যুবক

বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার প্রায় চার বছর পর ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন সুনামগঞ্জের এক যুবক। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফিরে আসা মো. জাকির হোসেন (৩৪) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কালিকাপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারিকভাবে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালের মাঝামাঝি সময়ে জাকির হোসেন নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন খোঁজ করেও ব্যর্থRead More


শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমড়িয়া ও কান্দাগাঁও গ্রামের নির্বাচিত কৃষকদের নিয়ে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষাবাদ বিষয়ে দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের উদ্যোগে এ প্রশিক্ষণের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট এবং শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপানের আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণটি বাস্তবায়িত হয়। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধানের আধুনিক চাষাবাদ, বীজ নির্বাচন, জমি প্রস্তুত, পরিচর্যা, রোগবালাই দমন এবং উৎপাদনRead More


দুবাইয়ে সব দেশের নাগরিকদের জন্য ৫ বছরের মাল্টিপল ভিসা, যা যা লাগবে

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপিপাসুদের জন্য বড় সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। কেননা দেশটিতে এখন থেকে কোনো স্পনসর বা স্থানীয় আমন্ত্রণকারীর প্রয়োজন ছাড়াই দুবাইসহ যেকোনো শহরে একাধিকবার প্রবেশের জন্য পাঁচ বছর মেয়াদি বিশেষ ‘মাল্টিপল এন্ট্রি’ পর্যটন ভিসা চালু করা হয়েছে। দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) বিদেশি পর্যটকদের জন্য এই দীর্ঘমেয়াদি ভিসা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দুবাইয়ের সরকারি সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই বিশেষ ভিসার মেয়াদ হবে পাঁচ বছর।Read More


হরমুজের পর এবার আরও এক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধের উদ্যোগ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ রাখার পর এবার বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ লোহিত সাগরের নৌপথও পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিড বা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালায়, তবে পাল্টা ব্যবস্থা হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এই পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনার পর ইয়েমেনের হুথি গোষ্ঠীর কাছে এই বার্তা পাঠানো হয়েছে। হরমুজ প্রণালি আগেRead More


কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহবায়ক আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে গত মঙ্গলবার (১৪ জুলাই) ১১ সদস্য বিশিষ্ট এই নতুন আহ্বায়ক কমিটিগুলো অনুমোদন করা হয়। প্রতিটি কমিটিতে দলের ত্যাগী, পরীক্ষিত এবং তৃণমূলের জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন অনুমোদিত ইউনিয়ন কমিটিগুলো হলো-১নং রহিমপুর ইউনিয়নে আহ্বায়ক ইলিয়াছ মিয়া, সদস্য সচিব শাহরিয়ারRead More


কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। ১২ তম বছরের মতো এবারো কমলগঞ্জ রথযাত্রা উদযাপন পরিষদ ৯দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সোয়া ৫টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রা শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। কমলগঞ্জ রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পালের সভাপতিত্বে ও সুমন চন্দ্র দে এর সঞ্চালনায়Read More


কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জ এর অধীন আদমপুর বন বিটের কালিঞ্জি বসতি এলাকায় সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও কমলগঞ্জ থানার সমন্বয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় যৌথ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে কৃষিকাজের আওতায় আনা প্রায় ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করে পুনরায় বন বিভাগের দখলে নেওয়া হয়েছে। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ উপস্থিত থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন। বন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি কমলগঞ্জ থানার পুলিশ সদস্যরাও অভিযানে অংশRead More


সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী

বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পুর্ণ হতে চলেছে। কিন্তু আজো জুলাই শহীদদের পরিবারের কান্না থামেনি, এখনও শত শত আহত জুলাই যোদ্ধারা ব্যাথায় কাৎড়াচ্ছেন। সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ দুরে থাক, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা গলাটিপে হত্যা করেছে ও জুলাইকে ভুলতে বসেছে। তারা পবিত্র সংসদে বসে তারা গণভোটের রায়কে বাতিল ও সংস্কারকে উপেক্ষার মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানী করেছে। কিন্তু আমরা জুলাইকে ভুলেRead More


জুলাই শহীদ দিবসে সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সিলেট মহানগর জামায়াতের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ওRead More


Manual1 Ad Code
Manual2 Ad Code