বৈশাখী নিউজ ২৪
নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামারচর বিলে। নিহত শিশুরা হলো- ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) ও একই গ্রামের নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। তারা উভয়েই ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে এই দুই শিক্ষার্থীসহ ৪/৫জন মিলে বাড়ির সামনে নামারচর বিলে গোসলে যায়। এসময় তারা দু’জনেই পানিতে ডুবে যায়। এসময় তাদের সাথে থাকা অন্যান্য শিশুরা আশেপাশের লোকজনদের ডেকে আনলে দুই শিশুকে পানির নিচ থেকেRead More
একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা!
আন্তর্জাতিক ডেস্ক: একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা তা না করে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে। উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। তাদের মধ্যে আগে থেকেই এমন পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। সেতুতে দাঁড়িয়ে শেষবারের মতো কথাবার্তার পর পরিকল্পনাRead More
বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিদেশি শিক্ষার্থী এবং বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া অতিথি ও সাংবাদিকদের ভিসার ক্ষেত্রে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে যাচ্ছে তারা। এর মধ্য দিয়ে কয়েক দশকের পুরোনো একটি ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে অচিরেই, যে ব্যবস্থায় এতদিন যুক্তরাষ্ট্রে থাকার ক্ষেত্রে বিশেষ এক ধরনের সুবিধা ভোগ করতেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। এতদিন নির্দিষ্ট শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পেতেন বিদেশি শিক্ষার্থীরা। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অতিথিরা এখন থেকে সর্বোচ্চ চারRead More
মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মৃত বিশ্বনাথ ঘোষের পুত্র হেমন্ত ঘোষ (৩১), নড়াইল জেলার কালিয়া উপজেলার হেমন্ত ঘোষের স্ত্রী সীমা বিশ্বাস (২৯), নড়াইল উপজেলার বখতিয়ার রহমানের মেয়ে রোমেনা খামনRead More
হোয়াটসঅ্যাপে প্রতারণার নতুন ফাঁদ থেকে বাঁচতে গোপন ৫ ট্রিক্সস
তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনলাইন প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। ভুয়া পরিচয়ে বার্তা পাঠানো, এককালীন গোপন নম্বর হাতিয়ে নেওয়া, ভয় দেখিয়ে অর্থ আদায় কিংবা ব্যক্তিগত তথ্য চুরির মতো নানা কৌশলে প্রতারকরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপও এখন প্রতারকদের অন্যতম লক্ষ্য। তবে কয়েকটি সহজ নিরাপত্তা ব্যবস্থা চালু রাখলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। অচেনা নম্বরের কল বন্ধ রাখুন; অপরিচিত নম্বর থেকে বারবার কল এলে বিরক্তির পাশাপাশি প্রতারণার ঝুঁকিও থাকে। তাই অচেনা নম্বরের কল নীরব রাখার সুবিধা চালু করলে সেই নম্বরের কল আর ফোনে বাজবে না। তবে কলের তথ্য তালিকায়Read More
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলেন সৌদি রাষ্ট্রদূত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এ ঘোষণা দেন। বৈঠকে সৌদি রাষ্ট্রদূত রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তার দেশের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সৌদি আরবের সম্ভাব্য সহায়তার বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারRead More
হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও দুইজন গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর দাস (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৮) এবং একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩০)। এই ঘটনায় আহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও একই উপজেলারRead More
সিলেটে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর শাহপরান থানাধিন সুরমা বাইপাস সংলগ্ন সৈনিক ফুড কর্ণারের সামনে থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মো. শামসুল (৪৯) জৈন্তাপুর উপজেলার সরিফৌদ বা সারিঘাট এলাকার মৃত জাফর আলীর ছেলে। এসময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধারের পর জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটককৃতকে বৃহস্পতিবার আদালতে সোপর্দের করা হয়েছে। Post Views: 152
সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তুরুকখলা পূর্বপাড়া গ্রামের কৃতি সন্তান, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযার নামাজ ১৭ জুলাই শুক্রবার বাদ জুম্মা (বিকাল ৩ টায়) মনির আহমদ একাডেমি ও কলেজের মাঠে অনুষ্ঠিত হবে। গত ১২ জুলাই রবিবার দুপুর ২টায় লন্ডনের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী ও ৭ ছেলে ও ২ মেয়ের গর্ভিত পিতা ছিলেন। এক ছেলে ও একRead More
নেদারল্যান্ডসে ভয়াবহ পানির সংকট, সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে টানা কয়েক সপ্তাহের তীব্র খরার পর নেদারল্যান্ডসে ভয়াবহ পানি সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার (১৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে দেশটিজুড়ে পানি সংকটের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস সরকার। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির কর্তৃপক্ষ জাতীয় খরা মোকাবিলা সতর্কতার মাত্রা বাড়িয়ে ‘লেভেল-২’ এ উন্নীত করেছে বলে জানিয়েছে ডাচ সরকারি সম্প্রচারমাধ্যম এনওএস। নেদারল্যান্ডসের জাতীয় পানি বণ্টন সমন্বয় কমিটির সুপারিশে খরা সতর্কতার মাত্রা বাড়ানোর এই সিদ্ধান্ত নেয় দেশটির অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহও এই তীব্র পানির সংকট ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। নতুন ব্যবস্থার আওতায়Read More


