বৈশাখী নিউজ ২৪
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা সহ আয়লাফ আহমদ (৫০) ও মঈন উদ্দিন (৫৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রনকেলী উত্তর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আয়লাফ আহমদহ উপজেলার রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইয়ের ছেলে ও মঈন উদ্দিন বারকোট গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রনকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে ২ হাজার একশতRead More
সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর এলাকার বনফুল মিষ্টির দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শাহপরান (রহ.) থানার এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-১১-২০৩৩ নম্বরের একটি কাভার ভ্যান আটক করেন। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়েRead More
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষাবোর্ড। একইসঙ্গে এসএসসি পরীক্ষার ফরম পূরণের শুরুর তারিখও ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।Read More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতRead More
ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩২৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩২৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের এখন পর্যন্ত মারা গেছে আরও ৫ জন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকেRead More
সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র্যাব ধরল শাওনকে
বৈশাখী নিউজ ডেস্ক: দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র এজাহারভুক্ত পলাতক আসামি রিফাত পারভেজ শাওনকে (২৫) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌণে ৭টার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার দোয়েল চত্বর মোড় এলাকায় র্যাব-৬-এর সহযোগীতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বড়ইছরা গ্রামের কামাল পারভেজের ছেলে। র্যাব জানায়, ভুক্তভোগী সরাইলের একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ২০২৫ সালের ১৪ মে বিদ্যালয়ে যাওয়ার পথে বিয়ের প্রলোভন দেখিয়েRead More
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যার পর উপজেলার ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা-বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী শ্রমিকের নাম মীরা হাজরা (৩৮)। তিনি ভাড়াউড়া চা-বাগানের স্থায়ী চা শ্রমিক ছিলেন। তিনি একই বাগানের শ্রমিক দিপু হাজরার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবার ও বাগান সূত্রে জানা গেছে, সোমবার সকাল নয়টার দিকে প্রতিদিনের মতো চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা হাজরা। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। নির্ধারিত সময়Read More
৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অবতরণ করল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ওমানের সালাম এয়ারের ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এখন থেকে মাস্কাট–সিলেট রুটে নিয়মিত যাত্রী পরিবহন করবে সালাম এয়ার। সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে সালামএয়ারের মাস্কাট–সিলেট ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে একই উড়োজাহাজটি মাস্কাটের উদ্দেশে সিলেট ছেড়ে যায় বলে নিশ্চিত করেন সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ। বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট আবার চালু উপলক্ষে বিমানবন্দরের ভিআইপিRead More
সিলেটে চালু হলো দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে থার্মাল ইমেজিং ও নাইট ভিশন সুবিধাসম্পন্ন ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে বিজিবি। এ জন্য সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ চালু করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে তিনি প্রশিক্ষণকেন্দ্রের কার্যক্রম, ড্রোনের ব্যবহারিক প্রদর্শনী ও মহড়া দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব সীমান্ত এলাকায় জনবল দিয়ে ম্যানুয়ালি নজরদারি করা কঠিন, সেখানে ডিজিটাল নজরদারি, নাইট ভিশন ও থার্মাল ইমেজিং ড্রোন ব্যবহার করা হবে। এসব প্রযুক্তির মাধ্যমে সীমান্তের ওপারে থাকাRead More
অর্থনীতিতে গতি সঞ্চার ও বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অর্থনীতিতে গতি সঞ্চার, শিল্পায়ন সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে। জ্বালানি সংকট, বিদ্যুৎ ব্যবস্থাপনা ও লজিস্টিকসহ অর্থনৈতিক উন্নয়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে শিল্প-বাণিজ্যের গুরুত্বপূর্ণ খাতগুলোকে আরও শক্তিশালী করা হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট নগরীর তোপখানা রোডে সুরমা ভ্যালিতে মহানগনর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিএনপি বিভিন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। শতRead More


