Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ডেঙ্গুতে আরও পাঁচজনের প্রাণহানি

বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১০৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায়Read More


সয়াবিন তেলের দাম বাড়ল প্রতি লিটারে ৫ টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বিদ্যমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে একইRead More


সুনামগঞ্জে ১৭ বাসকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাইয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বাসগুলোর কাগজপত্র দ্রুত হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সুনামগঞ্জ কার্যালয়ের সমন্বয়ে গঠিত উপজেলা টাস্কফোর্স এ কার্যক্রম পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোলRead More


১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ১৩ টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, সিলিন্ডার প্রতি দাম কমেছে ১৩ টাকা। বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এই তথ্য জানায়। বিইআরসি ঘোষিত নতুন দরপত্র অনুযায়ী, বিভিন্ন ওজনের সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজারRead More


পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন ইজিবাইক যাত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। এসময় প্রায় ২০ মিনিট ধরে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয়রা। এতে মহাসড়কের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। নিহত ইজিবাইক চালকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে। আহতরা হচ্ছেন, বোদা উপজেলারRead More


গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্ট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নুরুপাড়া গ্রামের চেরাগ আলীর ছেলে রাশেদ আহমদ (২৪), করগাঁও লক্ষণাবন্দ গ্রামের আব্দুল আহাদের ছেলে রায়হান আহমদ (১৯), রনকেলী নুরুপাড়া গ্রামের খলিল আহমদের ছেলে আবুল কালাম (৩০), একই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জাকির আহমদ (২৯) এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের খালেদ হোসেনেরRead More


আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ সময়ে নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ২৫২ জন নারী ও কন্যাশিশু। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের এই তথ্য সংকলন করা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে আটজন নারী ও কন্যাশিশুকে নির্যাতন করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যালRead More


দক্ষিণ সুরমার লালাবাজারে জুয়া চক্রের ৪ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়। ​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টায় দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকার ‘মাহতাজ ভেরাইটিজ স্টোর’ নামে একটি চা দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ​আটকরা হলেন— সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার শাহ সিকান্দর গ্রামের মৃত আমিনউল্লার ছেলে মো. জলিল উদ্দিন (৩৮), হবিগঞ্জ জেলার লাখাইRead More


ওসমানীনগরে গাড়ির ধাক্কায় ঝরলো ব্যবসায়ীর প্রাণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আহমদ আলী (২০) নামে এক লাকড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহমদ আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মহি মাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তাজপুর বাজারে লাকড়ির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জানা যায়, বুধবার সকালে আহমদ আলী তাজপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কাRead More


সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধি মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল)-এর বাবা মো. সোনাফর আলী ঠিকাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ক্লাব নেতৃবৃন্দ। জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক শোকবার্তা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মো. সোনাফর আলী ঠিকাদার বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব কাউপুর গ্রামস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালেRead More