Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে অ্যাপোলো ডায়াগনস্টিক ও গ্রামীণ হাসপাতালকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সিলেটে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ২০১৯ সালের পর থেকে নবায়ন না থাকার বিষয়টি ধরা পড়ে। এ কারণে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লাইসেন্স নবায়নের জন্য প্রতিষ্ঠানটিকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। অভিযানেRead More


শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালং (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা ও নির্বাচন আয়োজনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘শাকসু পুনরুদ্ধার আন্দোলন’-এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ সংবাদ সম্মেলন করে ‘শাকসু পুনরুদ্ধার আন্দোলন’। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়মিত শাকসু নির্বাচনের দাবি জানানো হচ্ছে। তবে প্রশাসনের নানা অজুহাত ও কালক্ষেপণের কারণে নির্বাচন বারবার পিছিয়ে গেছে। সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল বিষয় ও দাবিগুলো হচ্ছে, নির্বাচন কমিশনের গঠিত রোডম্যাপের পর হাইকোর্টের স্থগিতাদেশের কারণে শাকসু নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছিল।Read More


কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিলো বাংলাদেশ দূতাবাস

বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে কুয়েত নতুনভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে সামরিক স্থাপনার আশেপাশে অবস্থান না করতে এবং সেসব এলাকা থেকে দূরে থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কুয়েতRead More


সুনামগঞ্জে স্কুলে মোবাইল নিষিদ্ধ, অমান্য করলে বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ের গেটের ভেতরে প্রবেশ করাও নিষিদ্ধ করা হয়েছে। স্কুল চলাকালীন কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে এ ঘোষণা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, ভালো ফলাফল অর্জন, উচ্চশিক্ষায় শিক্ষিতRead More


শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির সভায় আলোচনা শেষে ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষার সময়সূচি, আবেদন প্রক্রিয়া ও ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবারRead More


বিশ্বে ২ কোটি শিশু অনলাইনে যৌন নির্যাতনের শিকার : ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২১টি দেশে এক বছরে ১২ থেকে ১৭ বছর বয়সি অন্তত ২ কোটি শিশু অনলাইনে যৌন নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে। এ হিসাবে ইন্টারনেট ব্যবহারকারী প্রতি পাঁচ শিশুর মধ্যে প্রায় একজন অনলাইনে কোনো না কোনোভাবে যৌন নিপীড়নের মুখোমুখি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনভিত্তিক বিভিন্ন মাধ্যমে সংঘটিত এসব অপরাধের ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে। ‘শিশুদের চোখে : কীভাবে ডিজিটাল প্রযুক্তি শিশু যৌন নির্যাতনকে সক্ষম করে’ শীর্ষক নতুন এই প্রতিবেদনে ২১ হাজার ইন্টারনেট ব্যবহারকারী শিশুর ওপর পরিচালিত সমীক্ষা এবং ভুক্তভোগী ১০০ জন তরুণের সাক্ষাৎকারের ভিত্তিতেRead More


দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হয়। দক্ষিণ সুরমায় এই আয়োজন ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সনাতন ধর্মাবলম্বী সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমা শিববাড়ি শ্রীশ্রী সর্ব্বনন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী মন্দির প্রাঙ্গণে পার্থ সারথী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা ও সিসিকের ২৫, ২৬, ২৭, ২৮, ২৯,Read More


বিশ্বে খেলাপি ঋণে শীর্ষে বাংলাদেশ: প্রতি ১০০ টাকায় ৩৩ টাকা উধাও

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের ব্যাংক খাতে খেলাপি ঋণের হারে এখন শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। দেশে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৩ টাকাই এখন খেলাপি। যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনকে পেছনে ফেলে এই নেতিবাচক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। তালিকার শীর্ষ পাঁচের অন্য দেশগুলো হলো যথাক্রমে চাদ, ইকুয়েটোরিয়াল গিনি, আলজেরিয়া ও ঘানা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যাRead More


ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি

বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১১১ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনেরRead More


সিলেটে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় জমির আলী (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জমির আলী পশ্চিম পাঠানগাঁও গ্রামের করম আলীর ছেলে। পুলিশ জানায়, বুধবার রাতে নিজ বসতঘরের ভেতর জমির আলীকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। পরে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে জমির আলীর মরদেহRead More