বৈশাখী নিউজ ২৪
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণির এক ছাত্রকে সিলেটের শাহপরান এলাকায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া ছাত্র সৈয়দ সাদাফ মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিন থেকে চারজন ব্যক্তি সাদাফকে মাথায় আঘাত করে জোরপূর্বক একটি হাইয়েচ গাড়িতে তুলে নেয়। এরপর তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায়Read More
সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল ৩ মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি বলেছেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ফার্নিচার ও প্রয়োজনীয় যন্ত্রপাতির টেন্ডার সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটি চালু করার লক্ষ্যে দ্রুতগতিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এসময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (পিডি)Read More
সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২০৩৮ জনের: পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৩৮ জনের সন্ধান এখনো মেলেনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, ওই সময়ে নিখোঁজ ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে অথবা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, নিখোঁজ শিশুদের ১৩ শতাংশের সন্ধান এখনো মেলেনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়েছে বলে সংবাদ প্রকাশিতRead More
সিলেটে মানবপাচারের অভিযোগে নারী আটক, শিশু-নারীসহ উদ্ধার ৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাপুলিশ অভিযান চালিয়ে মানবপাচারের শিকার শিশু-নারীসহ আটজনকে উদ্ধার করেছে। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারী মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ থানাপুলিশের একটি টিম মীরেরচক এলাকার রুবেল মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১ জন নারী, ৩ জন শিশু ও ৪ জন পুরুষসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়। অভিযানকালে মানবপাচারের অভিযোগে রেনু বেগম (২৮) নামে এক নারীকে আটক করে পুলিশ। তিনি মীরেরচক এলাকার রুবেল মিয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে- রেনুRead More
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা ভ্রমণের ক্ষেত্রে আগেই হোটেল বুকিং নিশ্চিত করাসহ কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কলকাতায় ভ্রমণকারী নাগরিকদের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এসব নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশনায় কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিতRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায় চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহণের বাসচালক। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। পরে একটি লং ভেহিক্যালের সঙ্গে কাভার্ড ভ্যানটি বেঁধে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিকRead More
সিলেটে পানির দাবিতে নগর ভবনে ভাঙচুরের অভিযোগ, আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সিটি করপোরেশনের ষষ্ঠ তলায় পানি শাখায় এ ঘটনা ঘটে বলে সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মঈনুল জাকির জানিয়েছেন। আটকরা হলেন- মিরাজ, তাহমিদ, তাহের, জুয়েল, রুহান এবং মারুফ। তারা নগরীর জল্লারপার এলাকার বাসিন্দা। ওসি খান মঈনুল জাকির বলেন, সিটি করপোরেশনের ষষ্ঠ তলার জানালা ভাঙচুরের অভিযোগে তাদের আটক করে পুলিশে দিয়েছেন কর্মচারীরা। তাদের বিরুদ্ধে মামলা হবে। সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থRead More
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত মাঝারি থেকে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে। এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কার বিভিন্ন এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে জাজান ও আসিরের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এছাড়া নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জাজান অঞ্চলের আল রাইথ, হারুব, আল দায়ের, ফায়ফা, বায়শ, সাবিয়া, আবুRead More
সুনামগঞ্জে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসির ফের গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হ্যান্ডকাফ পরানো অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়ে যেন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন একাধিক মামলার আসামি আসির মিয়া (৩০)। পালানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের পলাতক হওয়ার খবরও জানান তিনি। এরপর থেকেই তাকে ধরতে শুরু হয় পুলিশের অভিযান। অবশেষে সেই পলাতক আসির মিয়াকে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকেRead More
প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি শারমিন সুরভী মৌসুমী জন্মসূত্রে বাংলাদেশি হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানে বসবাস করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়ায় বাদী ও সাক্ষীদের জবানবন্দি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। যদিও এ মামলায় কনের পরিবারেরRead More


