বৈশাখী নিউজ ২৪
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার টানাল ছাত্রশক্তি
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’ লেখা সংবলিত একটি ব্যানার টাঙিয়েছে শাখা জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিএনপি সরকারের সমালোচনা সংবলিত এই ব্যানারটি দেখতে পাওয়া যায়। ব্যানারটিতে দেশের বর্তমান সার্বিক অবস্থা, জ্বালানি ও কৃষি খাত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংক খাত এবং শিক্ষাঙ্গনের বিভিন্ন চিত্র তুলে ধরে সরকারের নানা সিদ্ধান্ত ও ব্যর্থতার সমালোচনা করা হয়। এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্য সচিব রিয়াজ হোসেন রিমন বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।Read More
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৫৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৯ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের এবং অন্যজন বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। দুজনেরই চিকিৎসা হয়েছিল সিলেট নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনকRead More
সুনামগঞ্জে আগুনে পুড়ল ৩টি পরিবারের বসতঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিদ্যুতের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রাম এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র, ধান-চাল, কম্পিউটার, ল্যাপটপ ও দোকানের মালামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সুকেশ দেব, বাবুল দেব ও কৃষ্ণ দেবের বসতঘর পাশাপাশি। প্রথমে সুকেশ দেবের ঘরে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের শিখা পাশের দুটি পরিবারের ঘরে ছড়িয়ে পড়ে।Read More
সিলেটে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ নোহা গাড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৮ লাখ ৫১ হাজার ৯৪৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্যসহ একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে একটি মোটরসাইকেল ও একটি নোহা গাড়িকে দুর্ঘটনাকবলিত অবস্থায় দেখতে পান। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহীদের স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, নোহা গাড়িটির চালকRead More
ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সাভারের আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন বাড়ির ৪র্থতলা ভাড়া বাসার ২য় তলা তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছে। নিহত অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকতে দেখা যেত। স্বামী স্ত্রী নতুন ভাড়াRead More
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান। তিনি বলেন, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ওই ৬ চীনা নাগরিকের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপসহ পুলিশের ব্যবহৃত বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।Read More
যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন ইরানের তিন পাইলট
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের তিনজন পাইলট। তাদের নাম মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি আর হোসেনই মাহদাভিয়ান বলে জানা গেছে। এদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট ছিলেন। আর তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। খবর ইরান ইন্টারন্যাশনালের অবশ্য কোথায় এই তিন পাইলট হামলার শিকার হন এ তথ্য দেয়নি ইরান। এছাড়া তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না বা কোনো সংঘাতে অংশ নিয়েছিলেন কি না, সেটিও উল্লেখ করেনি তেহরান। এই তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছিল ইরান। ইরানেরRead More
স্বামীর ওপর রেগে হারপিক খেয়ে মরলেন মা-মেয়ে
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে ছেলে-মেয়েসহ হারপিক পান করেছেন উর্মি (২২) নামে এক নারী। এতে মৃত্যু হয়েছে ওই নারী ও তার পাঁচ বছর বয়সী মেয়ের। আর গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার আড়াই বছর বয়সী ছেলে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানিয়েছেন, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত উর্মির মা নার্গিস বেগম মাধবদী থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।Read More
কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগীতায় তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার সকাল ১০টা থেকে মণিপুরি লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, মণিপুরি ভাষার বইয়ের মোড়ক উন্মোচন ও পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি ও গবেষক এ কে শেরামের সভাপতিত্বে ও শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তRead More
কমলগঞ্জে রাজকান্দি বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির যৌথ দল। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হামহাম জলপ্রপাত সংলগ্ন ‘সীতাব’ নামের জলধারা থেকে মরদেহটি উদ্ধার করে বনের বাইরে নিয়ে আসা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পর্যটন এলাকা হামহামের মোকাম টিলা সংলগ্ন সীতাবের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন মাছRead More


