বৈশাখী নিউজ ২৪
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি/প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। আজ (বৃহস্পতিবার) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। এ সময়Read More
বর্ণাঢ্য আয়োজনে সিলেটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন
বৈশাখী নিউজ ডেস্ক: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সিলেটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে র্যামলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যািলিটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। । সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, প্রবীণরা কর্মজীবন থেকে অবসর নিলেও সমাজ ও দেশের জন্য তাদের অবদান শেষ হয়ে যায় না। দীর্ঘ কর্মজীবনেRead More
ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে টাওয়ার অব লন্ডনে বাংলাদেশি শিক্ষার্থীরা
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের লন্ডন ক্যাম্পাসের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের উদ্যোগে বিশ্ব ঐতিহ্যের অংশ, লন্ডনের অন্যতম ঐতিহাসিক স্থাপনা টাওয়ার অব লন্ডন পরিদর্শন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। টাওয়ার অব লন্ডনে পৌঁছে শিক্ষার্থীরা রাজকীয় ঐতিহ্য, স্থাপত্য ও ব্রিটিশ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানার সুযোগ পান। ঐতিহাসিক স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কেও তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ড,Read More
মৌলভীবাজারে ভুয়া দুই সেনা সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ ১টি প্যান্ট, টি-শার্ট, আইডি কার্ডের ছবি ৩টি এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সামছুদ্দিন মিয়ার ছেলে ইমরান আহমেদ (২০) ও বিলাল মিয়ার ছেলে মাসুম আহমদ (১৯)। অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে গ্রেফতারকৃতরা মৌলভীবাজার পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামেRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর থেকে হবিগঞ্জের অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সব গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ডাকে এ ধর্মঘটে জেলার সব যানবাহন মালিক-শ্রমিক সমিতি ও নেতারা একাত্মতা প্রকাশ করেছেন। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দুই জেলার মালিক-শ্রমিকদেরRead More
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাই জেনে নিন যেভাবে অনলাইনে টিন সার্টিফিকেট চাইলেই বাতিল করা যায়। ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন হলো করদাতার জন্য নির্ধারিত একটি ইউনিক নম্বর। বাংলাদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে এই নম্বর ব্যবহার করা হয়। করদাতার পরিচিতি হিসেবেও কাজ করে টিআইএন বা টিন সার্টিফিকেট। আয়, কর পরিশোধ এবং অন্যান্য আর্থিক তথ্যের সঙ্গে করদাতাকে শনাক্ত করতে সরকারের কাছে এর গুরুত্ব রয়েছে। অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভিসার আবেদন কিংবা বিভিন্ন দাপ্তরিক প্রয়োজনের কারণে টিন সার্টিফিকেট করে থাকেন। কিন্তুRead More
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়। পুলিশ জানায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) উৎসব কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল সারিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেটগামী একটি বালুবাহী ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১) তল্লাশি চালিয়ে বালুর নিচে কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়িগুলোRead More
অক্টোবরে জ্বালানি তেলের দাম নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামেই আগামী ১ অক্টোবর থেকে দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের এসব মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্য আগামী ১ অক্টোবরRead More
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) নগরীর ঘাসিটুলা লামাপাড়ার নির্যাতিত এক শিশুর মা সিলেট কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি সামনে আসে। এ ঘটনায় মতিউর রহমান নামে কাজিরবাজার মাদ্রাসার এক শিক্ষককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। থানায় লিখিত অভিযোগে শিশুটির মা দাবি করেছেন, তার ১২ বছর বয়সি ছেলে সিলেট মহানগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদ্রাসায় শিক্ষার্থী। মাদ্রাসার শিক্ষক মতিউর রহমান গতRead More
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখার সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াRead More


