Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মৌলভীবাজারে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) বিকালে সদর উপজেলার সরকার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু কুমার দাশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। জানা যায়, উপজেলার মনুমুখ ইউনিয়নের আব্দুল মুমিন গত ২৩ জানুয়ারি তার ছেলে জসিম উদ্দিন ও হোসনা আক্তারকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়- উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান মিয়াRead More


এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের পরিবহন খাতে ভাড়া আদায়ের যে মহোৎসব শুরু হয়েছে, তা গত ২০ বছরের রেকর্ড ভাঙতে চলেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের ৮৭ শতাংশ বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। যাত্রী কল্যাণ সমিতির এক সংক্ষিপ্ত সমীক্ষায় দেখা গেছে, শুধুমাত্র এবারের ঈদযাত্রায় বাস ও মিনিবাসেই যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ১৪৮ কোটি টাকা হাতিয়ে নেওয়া হবে। সমীক্ষার তথ্য অনুযায়ী, ঢাকা থেকে উত্তরবঙ্গ ওRead More


সিলেটে ঈদের জামাত কখন কোথায়

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। মুখে ‘ঈদ মোবারক আসসালাম’ বলতে বলতে কোলিকুলি করতে করতে মুসল্লিদের ঢল নামবে ঈদ জামাতের উদ্দেশ্যে। ঈদ উৎসবের অন্যতম প্রধান কর্তব্য জামাতের সাথে ঈদের নামাজ আদায়। বরাবরের মত এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্টিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্টিত হওয়ার কথা জানিয়েছেন ঈদগাহ কর্তৃপক্ষ। সিলেটের দুই মন্ত্রী বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি বেসরকারিRead More


পর্যটনে সিলেট: ভ্রমণপিপাসুদের তীর্থস্থান

মো.মাহমুদুল ইসলাম: বাংলাদেশে প্রায় দেড় হাজার ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, প্রাকৃতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ পর্যটন স্থান রয়েছে। এর মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা ৫১৭টি। সবুজের নৈসর্গিক মায়া, পাহাড়–টিলা আর স্বচ্ছ নদীর ছন্দময় প্রবাহে মোড়া সিলেট বহুদিন ধরেই ভ্রমণপিপাসুদের কাছে এক অনন্য তীর্থস্থান। প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিক আবেশ ও বৈচিত্র্যময় সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই অঞ্চল যেন শহুরে ক্লান্তি থেকে মুক্তির এক শান্ত আশ্রয়। চা–বাগানের সারি, ঝরনার কলতান, পাথর-বিছানো নদীর পাড় আর ঐতিহ্যবাহী মাজার–মসজিদ সিলেটকে দিয়েছে আলাদা পরিচিতি। প্রকৃতি ও মানুষের সহাবস্থানে গড়ে ওঠা এই জনপদ তাই শুধু একটি ভ্রমণRead More


সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের কোটি কোটি মুসলমানের অপেক্ষার অবসান ঘটিয়ে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। সেই অনুযায়ী, আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরবে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ বুধবার(১৮ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের রাজকীয় আদালত ও চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আজ দেশের কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখাRead More


চা-শ্রমিকদের মাঝে ক্লিন সিটি’র ‘৪ টাকায় ঈদ সামগ্রী’ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও ক্লিন সিটি সিলেট-এর উপদেষ্টা ডাঃ জাহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, ঈদের আনন্দ একা উপভোগ করার নাম সার্থকতা নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ। ক্লিন সিটি সিলেটের এই ‘৪ টাকায় ঈদ সামগ্রী’ উদ্যোগটি কেবল সহায়তা নয়, বরং শ্রমিকদের আত্মসম্মান বজায় রেখে তাদের মুখে হাসি ফোটানোর একটি মহৎ প্রয়াস। বুধবার (১৮ মার্চ) নগরীর শাহী ঈদগাহ এলাকার দলদলী চা-বাগানে বিকেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ নায় এখলা এখলা, ঈদ আনন্দ হখলে মিল্লা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লিন সিটি সিলেট-এর উদ্যোগেRead More


শিগগিরই ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদ যাত্রীর সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ইন্টারসিটি ট্রেনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। এ উদ্যোগ নেওয়া হয়েছে জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহের পরিকল্পনার অংশ হিসেবে। সরকারি সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) প্রথমবারের মতো ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেনে এই সেবা ব্যবহার করা হয়। এতে ব্যবহার করা হয়েছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ও আধুনিক পাওয়ার ওভার ইথারনেট (PoE) প্রযুক্তি, যা একই কেবলের মাধ্যমে বিদ্যুৎ ও ডেটা সরবরাহ করতে সক্ষম। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ জানান, ঈদের আগেই আরও তিনটি রুটে এই ফ্রি ওয়াইফাইRead More


মৌলভীবাজারে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চলন্ত অটোরিকশার ওপর হঠাৎ ভেঙে পড়া একটি গাছের কারণে এক নারী মারা গেছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী এবং অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বারইগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আজিজুন নেছা (৫০)। তিনি উপজেলার সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী। জানা যায়, সকালে দাসেরবাজারগামী একটি অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার চালক রুবেল আহমেদ (৩২) এবং যাত্রী আজিজুনRead More


ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস শেষের পথে এবং বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ এখন শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই বিশ্বের দুটি মুসলিম দেশ তুরস্ক ও সিঙ্গাপুর ভিন্ন ভিন্ন দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে। দেশ দুটি ইসলামি মাস শুরুর ক্ষেত্রে প্রচলিত খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তুরস্কের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কসহ এর আশপাশের অঞ্চল থেকে শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনাRead More


কাজিটুলা যুবসমাজের উদ্যোগে ‘ঈদ উপহার’ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাজিটুলা যুবসমাজের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে নগরীর কাজিটুলা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের হাতে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। কাজিটুলা যুবসমাজের সভাপতি গিয়াস আহমদ-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম বরকত আলী এবং প্রচার সম্পাদক মো: ফয়েজ আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মুমিন চৌধুরী খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনRead More