সিলেটে ঈদের জামাত কখন কোথায়
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। মুখে ‘ঈদ মোবারক আসসালাম’ বলতে বলতে কোলিকুলি করতে করতে মুসল্লিদের ঢল নামবে ঈদ জামাতের উদ্দেশ্যে। ঈদ উৎসবের অন্যতম প্রধান কর্তব্য জামাতের সাথে ঈদের নামাজ আদায়।
বরাবরের মত এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্টিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্টিত হওয়ার কথা জানিয়েছেন ঈদগাহ কর্তৃপক্ষ।
সিলেটের দুই মন্ত্রী বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি বেসরকারি অনেক কর্মকর্তাও শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।
হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল সাড়ে ৮টায়।
নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্টিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।
প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
পৃথক ৩টি জামাতকে সফল করার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৮টায়।
সিলেটের ঐতিহ্যবাহী সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্টিত হবে সকাল ৮টায়।
জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামায়াতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed