Main Menu

শিগগিরই ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদ যাত্রীর সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ইন্টারসিটি ট্রেনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। এ উদ্যোগ নেওয়া হয়েছে জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহের পরিকল্পনার অংশ হিসেবে।

Manual4 Ad Code

সরকারি সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) প্রথমবারের মতো ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেনে এই সেবা ব্যবহার করা হয়। এতে ব্যবহার করা হয়েছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ও আধুনিক পাওয়ার ওভার ইথারনেট (PoE) প্রযুক্তি, যা একই কেবলের মাধ্যমে বিদ্যুৎ ও ডেটা সরবরাহ করতে সক্ষম।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ জানান, ঈদের আগেই আরও তিনটি রুটে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হবে। সেগুলো হলো ঢাকা–রাজশাহী, ঢাকা–সিলেট এবং ঢাকা–খুলনা।

তিনি আরও জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের নির্দিষ্ট স্থানে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরীক্ষা চালানোর সময় ডাউনলোড স্পিড ৮ থেকে ৮৮ এমবিপিএস, আপলোড স্পিড ১৩–৪৭ এমবিপিএস, এবং ল্যাটেন্সি ২৩–৪৭ মিলিসেকেন্ড ছিল। একই পরীক্ষায় স্টারলিংক অ্যাপ ব্যবহার করলে সর্বোচ্চ ১৩৬ এমবিপিএস ডাউনলোড এবং ৩১ এমবিপিএস আপলোড দেখা গেছে।

সরকার পরিকল্পনা করছে, ঈদের পর দেশের বড় রেলস্টেশন এবং তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত ও নির্ভরযোগ্য ওয়াইফাই সেবা চালু করা হবে। এতে যাত্রীরা ট্রেনে বসে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজ করতে পারবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর—হযরত শাহজালাল, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও ঈদের পর পর্যায়ক্রমে উচ্চক্ষমতাসম্পন্ন ওয়াইফাই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code