Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, ঈদের ছুটির পর আজকে প্রথম অফিস এবং প্রথম অফিসে বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব এবং পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মিটিং হয়েছে। মিটিংয়ে কর্মপরিকল্পনা চেয়েছিলেন, সেগুলোRead More


যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের মাত্রা এতটাই বিশাল যে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। সোমবার (২৩ মার্চ) ঘটেছে এই বিস্ফোরণ। যে শোধনাগারে বিস্ফোরণ হয়েছে, সেটির মালিক মার্কিন তেল-গ্যাস উত্তোলন ও বিপননকারী কোম্পানি ভালেরো। বিস্ফোরণের কিছু সময় পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলা হয়, “ভালেরো’র তেল শোধনাগারে সাম্প্রতিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে শোধনাগারটির আশাপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশRead More


ঈদের ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-বীমা খুলছে আজ

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রমজান ও ঈদের বিশেষ সময়সূচি শেষে ব্যাংকিং কার্যক্রমও ফিরে যাচ্ছে আগের নিয়মে। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছর রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে। সে অনুযায়ী, রোজার সময় ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকেRead More


কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরেই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) কলম্বিয়ার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে ঘটেছে এ দুর্ঘটনা। বিমানটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন। পুয়ের্তো লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় সংবাদমাধ্যমগুলোর উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এ পর্যন্ত ৩৪ জন নিহতের খবর সম্পর্কে নিশ্চিত হয়েছি। এই সংখ্যা আরও বাড়তে পারে।’ পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা পৃথক এক বিবৃতিতে জানিয়ে নিহত ৩৪ জনের মধ্যে ২১ জনের মরদেহেরRead More


নরসিংদী সদর হাসপাতালে দালাল চক্রের ১৩ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১)। সোমবার (২৩ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বলে জানান ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম। র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম জানান, সরকারি হাসপাতাল গুলোতে কোনরকম বাঁধা বিঘ্ন ছাড়াই রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং দালালদের দৌরাত্ম রোধ করতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে র‍্যাব, পুলিশের সমন্বয় একটি দল নরসিংদী জেলা সদর হাসপাতালে অভিযানRead More


জকিগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল, অতঃপর…

বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত হঠাৎ ভিডিও কলে সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দায়িত্বরত চিকিৎসকদের খোঁজ নিতে গিয়ে চারজনের কাউকেই পাননি। ঈদের ছুটিতে হাসপাতালের চিকিৎসাসেবা কেমন চলছে, তা জানতে সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে এই ভিডিও কল করেন তিনি। ভিডিও কলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর পর্যন্ত বিভিন্ন ইউনিট ঘুরে দেখানো হয়। এ সময় প্রতিমন্ত্রী কর্তব্যরত নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের কাছ থেকেও সেবার মান সম্পর্কে জানতে চান। একপর্যায়ে দায়িত্বরত চার চিকিৎসকের মধ্যে কাউকে উপস্থিত না দেখে তিনি বিস্ময়Read More


সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. উসমান গনি জানু দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার হয়েছেন। প্রাথমিক সদস্য পদসহ তাকে দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক নাRead More


একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’

বৈশাখী নিউজ ডেস্ক: একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যা স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৩ মার্চ) এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। মন্ত্রণালয় জানায়, দিবসটির পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষায় ২৫ মার্চ রাতেRead More


মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে একযোগে ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সোমবার (২৩ মার্চ) ঘোষণা করেছে যে, তারা একযোগে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। আইআরজিসি বলেছে, আল-ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর ও কিং সুলতান নামে মার্কিন ঘাঁটিতে ‘কিয়াম’ (তরল জ্বালানি) এবং ‘জুলফিকার’ (সলিড জ্বালানি) ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের আশকেলন, তেল আবিব, হাইফা ও গুশ দান শহরে সেনাবাহিনীর স্থাপনার উপর ‘খায়বার-শেকান’ এবং ‘কিয়াম’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা ৫ দিনের জন্যRead More


নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেল ৩টার দিকে মহাসড়কের কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), একই গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবের হোসেন (১৮) ও খালেকারকান্দি গ্রামের রতীন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তিন কিশোর দ্বাড়িয়াকান্দির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে মোটরসাইকেলটি উল্টে গেলে পেছনে থাকা একটি পিকআপ মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।Read More