বৈশাখী নিউজ ২৪
কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকারে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ ৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া, আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। অপরজন প্রাইভেটকারের চালক। নিহতরা হলেন নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ছাতারপাইয়া এলাকার বাসিন্দা ও জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়ার শাইখুল হাদিস শিক্ষক মুফতি আব্দুল মোমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), মেয়ে লাবিবাRead More
বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউল পূর্তগাল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের প্রতিবাদে সিলেটে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট নগরীর নয়াসড়কস্থ লন্ডন ইন রেস্টুরেন্টেরের সামনে ‘সচেতন যুব সমাজ- সিলেট’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউল পূর্তগাল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি কাউকে বিদেশে পাঠাতে পারেননি এবং পাওনা টাকা ফেরত চাইলেও নানাভাবে টালবাহানা ও হুমকি প্রদর্শন করছেন।Read More
মৌলভীবাজারে ১৭ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ কলেজশিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অয়ন দেব (১৮) নামে এক কলেজছাত্র গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার পৃথিমপাশা গ্রামের বাসিন্দা অঞ্জন দেবের ছেলে এবং লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও থানা সূত্রে জানা যায়, অয়ন দেব আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গত ৯ মার্চ সকালে প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবিরবাজারের উদ্দেশ্যে বের হন। তবে ওই দিন তিনি ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছাননি এবং রাত পর্যন্ত বাড়িতেও ফেরেননি। সারাদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)Read More
মৌলভীবাজারে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্নহনন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে পারিবারিক কলহের জেরে সলিম মিয়া (৪৫) নামের এক ব্যক্তির বিষপানে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সলিম মিয়ার পরিবারে অশান্তি চলছিল। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষোভ ও অভিমানে তিনি বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। পরবর্তীতে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতRead More
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার (২৫ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।Read More
স্বাধীনতা দিবসে সিলেটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণ করেছে সিলেটবাসী। শ্রদ্ধা জানাতে ফুল হাতে শহীদ মিনারে নেমেছিল মানুষের ঢল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা যায়। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্মদিন উদযাপন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনারের পুরো বেদি। স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এ ছাড়া সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলো আলোচনা সভাসহRead More
জৈন্তাপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি অলিউর রহমান (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে গোয়াইনঘাট উপজেলার মানিকগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মার্চ কিশোরীর বাবা ও মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত অলিউর একটি ডিআই গাড়ি নিয়ে তাদের বাড়িতে যায়। কিশোরীর বাবার দুর্ঘটনার মিথ্যা খবর দিয়ে তাকে বাড়ি থেকে বের করে আনে সে। পরে ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকার একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায়Read More
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের আত্মদানের মাধ্যমেই আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তারা। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈনRead More
হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজকে নিরাপত্তা দেবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা ও উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয়টি দেশের জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের মধ্যে এই ঘোষণা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পশ্চিমা গণমাধ্যমে যেভাবে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ বলে প্রচার করা হচ্ছে, বাস্তবে তা নয়। বরং কিছু ‘বন্ধুপ্রতিম’ দেশ ও সমন্বয়কারী রাষ্ট্রের জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, অনেক জাহাজ মালিক ও দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, যাতে তারা নিরাপদে হরমুজ প্রণালিRead More
ভারতে বাস-লরি সংঘর্ষ, আগুনে পুড়ে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশে ভোরের দিকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মারকাপুরাম জেলার কাছে একটি যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যাওয়ায় অন্তত ১৩ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে হরিকৃষ্ণ ট্রাভেলসের একটি প্রাইভেট বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেলোর জেলার বিঞ্জামুরু যাচ্ছিল, সেই সময় কানিগিরি থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে উভয় যানবাহনে আগুন লাগে, যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি। বাসে তখন প্রায় ৩৫–৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। মারকাপুরাম সরকারিRead More


