Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মৌলভীবাজারে শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে চা শ্রমিকদের মাঝে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ঐশী রবিদাস (১৪), শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, বৃহস্পতিবার রাতে মাথাব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ঐশীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাগান এলাকায় চা শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে শতাধিক শ্রমিকRead More


সিলেটে সাড়ে ২৬ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মোগলাবাজার থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন আলমপুর এলাকার বিসিক শিল্পনগরীর ভিতরে অবস্থিত ফিজা এন্ড কোং ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৪৮ বস্তায় মোট ৪,৪৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬৪ হাজার টাকা। অভিযানকালে আশরাফুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের জমশেদ আলীর ছেলে। বর্তমানে তিনি আলমপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসRead More


দেশে গত দশদিনে সড়কদূর্ঘটনায় নিহত ২৭৪ জন

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। ঈদের আগে ও পরে গত ১০ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত যানচাপ, বেপরোয়া গতি এবং দুর্বল সড়ক ব্যবস্থাপনাই এ প্রাণহানির প্রধান কারণ। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত সারা দেশে ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২৭৪ জন প্রাণ হারিয়েছেন। সংগঠনটির তথ্যমতে, গত বছরের ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে ২৪৯ জনRead More


বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান বাস্তবতায় বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই সংস্কার যেন সংস্থাটির মৌলিক নীতিমালাকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। গতকাল (২৬ মার্চ) ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14)–এ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেশনে তিনি একথা বলেন। WTO Reform: Fundamental Issues শীর্ষক এ অধিবেশনে খন্দকার মুক্তাদির বলেন, WTO-এর মূল ভিত্তি হলো সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যনির্ভর উন্নয়নকে উৎসাহিত করা। বৈষম্যহীনতা ও অন্তর্ভুক্তির নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠাRead More


সুনামগঞ্জে আ’লীগের ২ নেতা গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর রাতে সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু ও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমদ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধার পর জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সঞ্জয় সরকার এই দুইজনের গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ তাদের গ্রেফতার করেছে। পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তারা গ্রেফতার হয়েছেন। মিন্টু সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেকRead More


ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে স্থানীয় সময় এ ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনটি বেশ তীব্রভাবে অনুভূত হওয়ার আশঙ্কা ছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের পূর্ব উপকূলে অবস্থিত হনশু দ্বীপ দেশটির অর্থনীতি, জনসংখ্যা ও অবকাঠামোর অন্যতম প্রধান কেন্দ্র। ফলে এ ধরনেরRead More


ইরানের জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিন স্থগিত ঘোষণা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির বিদ্যুৎ গ্রিডে সম্ভাব্য হামলার পরিকল্পনা আবারও স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ হামলার সময়সীমা আরও ১০ দিন পিছিয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানের অনুরোধে তিনি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। তবে ট্রাম্পের এ দাবির বিপরীতে ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো আলোচনার বিষয় অস্বীকার করেছে। এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালী পুনরায়Read More


দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আরও এক দফা কমেছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি শুক্রবার বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।Read More


সিলেটে দরগাহ মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মাদরাসার বারান্দায় পড়ে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ তথ্যটি নিশ্চিত করে শাহজালাল মাজার কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল আজিজ জানান, প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজRead More


এবার ইসরায়েলের সেনা সদরদপ্তর ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত ২৭তম দিনে গড়িয়েছে। প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পরিবারসহ হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে একের পর এক নেতা ও কমান্ডারকে হত্যা করে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শক্ত জবাব দিয়ে চলেছে তেহরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ভয়ংকর সব হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মিলিটারি কন্ট্রোল সেন্টার অব কমান্ড দপ্তর এবং পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ডRead More