বৈশাখী নিউজ ২৪
সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শুরু হতে যাচ্ছে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক ব্যতিক্রমধর্মী আয়োজন “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬”। বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সৃজনশীল সাহিত্য সংগঠন কমল সাহিত্য পরিষদ সিলেট-এর উদ্যোগে আগামী ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে ১১ দিনব্যাপী এ গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ারওRead More
সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে এক-এগারো সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। তারা এখন ডিবিরRead More
মৌলভীবাজারে নিখোঁজের ২ দিন পর মিলল কিশোরের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল নিখোঁজ হওয়ার দুই দিন পর জুনায়েদ মিয়া (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়। রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ উপজেলার ভূনবীর ইউনিয়নে আলিসারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর তার বাবা রমিজ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সন্তানের সন্ধান চান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনারRead More
সুনামগঞ্জে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই, কয়েক কোটি টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের ডিএস রোড ও ট্রাফিক পয়েন্ট এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে পুড়ে ছাই হয়ে গেছে হক সুপার মার্কেটসহ আশপাশের অন্তত ৮টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় জনতার প্রচেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জানা যায়, রোববার রাত ১১টার দিকে হক সুপার মার্কেটের একটি দোকান থেকেRead More
সিলেটে হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকালে কোতোয়ালী থানাপুলিশ লাশটি উদ্ধার করে। ওই ব্যবসায়ীর নাম মোফাজ্জল হক সৌরভ (৩২)। তিনি নগরীর লামাবাজারের তন্বী কিচেন নামক একটি হোটেলের মালিক। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে। জানা যায়, সৌরভ নগরীর ধোপাদিঘীর উত্তরপাড়ের রিল্যাক্স ইন নামের একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন। হোটেলের কর্মচারীরা বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালেরRead More
সিলেট নগরীতে বাসার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকার একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসার সবাই ঈদের ছুটিতে বাড়িতে থাকায় জানালার গ্রীল কেটে চোরচক্র ঘরে প্রবেশ করে স্টীল আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায়। রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ছুটি কাটিয়ে চারাদিঘীর পাড় এলাকার আল আমিন ৪নং বাসায় ফিরে সবকিছু তছনছ দেখে বাড়ির কর্তা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। বাসার মালিক ফজলুল করিম এনাম জানান, ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে তারা সুনামগঞ্জে বেড়াতে যান। বেড়ানো শেষেRead More
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ সমাপ্ত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত উৎসবটির ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলRead More
এসএসসি পরীক্ষা, প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের প্রতি বিশেষ ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নিদের্শনায়, আসন্ন এই পাবলিক পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। মাউশি’র মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। মাউশি’র নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ গ্রহণেরRead More
সুনামগঞ্জে খুঁটি হেলে ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ৩০ গ্রাম
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামে ঝড়বৃষ্টির পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোর থেকে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ছয় হাজার গ্রাহক। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, ঝড়ে পাঁচটি বিদ্যুতের খুঁটি হেলে পড়ে, বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয় এবং একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এতে পুরো ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ দিতে টাকা খরচ করতে হচ্ছে, ফ্রিজে রাখা খাবার নষ্ট হচ্ছে এবং সাবমারসিবল পাম্প বন্ধ থাকায় অনেক এলাকায়Read More
অফিসে অবস্থান ও জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে বাধ্যতামূলকভাবে অফিসে ৪০ মিনিট অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১১টি নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা প্রতিপালনRead More


