Main Menu

সিলেটে হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিকালে কোতোয়ালী থানাপুলিশ লাশটি উদ্ধার করে।

Manual6 Ad Code

ওই ব্যবসায়ীর নাম মোফাজ্জল হক সৌরভ (৩২)। তিনি নগরীর লামাবাজারের তন্বী কিচেন নামক একটি হোটেলের মালিক। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে।

Manual4 Ad Code

জানা যায়, সৌরভ নগরীর ধোপাদিঘীর উত্তরপাড়ের রিল্যাক্স ইন নামের একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন। হোটেলের কর্মচারীরা বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

Manual8 Ad Code

লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মুহাম্মদ মাঈনুল জাকির।

এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code