Main Menu

সুনামগঞ্জে খুঁটি হেলে ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ৩০ গ্রাম

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামে ঝড়বৃষ্টির পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোর থেকে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ছয় হাজার গ্রাহক।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, ঝড়ে পাঁচটি বিদ্যুতের খুঁটি হেলে পড়ে, বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয় এবং একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এতে পুরো ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

Manual4 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ দিতে টাকা খরচ করতে হচ্ছে, ফ্রিজে রাখা খাবার নষ্ট হচ্ছে এবং সাবমারসিবল পাম্প বন্ধ থাকায় অনেক এলাকায় পানি সংকট দেখা দিয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন, দ্রুত সমাধানযোগ্য কাজেও বিদ্যুৎ বিভাগের ধীরগতির কারণে দুর্ভোগ বাড়ছে।

Manual5 Ad Code

জামালগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আজহারুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত খুঁটি ও ট্রান্সফরমার মেরামতের কাজ চলছে। সোমবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code