সিলেট নগরীতে বাসার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণ লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকার একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসার সবাই ঈদের ছুটিতে বাড়িতে থাকায় জানালার গ্রীল কেটে চোরচক্র ঘরে প্রবেশ করে স্টীল আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায়।
রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ছুটি কাটিয়ে চারাদিঘীর পাড় এলাকার আল আমিন ৪নং বাসায় ফিরে সবকিছু তছনছ দেখে বাড়ির কর্তা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাসার মালিক ফজলুল করিম এনাম জানান, ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে তারা সুনামগঞ্জে বেড়াতে যান। বেড়ানো শেষে রবিবার রাতে বাসায় ঢুকে দেখেন জানালার গ্রিল কেটে চোরচক্র ঘরে প্রবেশ করে সাত ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
Related News
সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিতRead More
সিলেটে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে জরিমানা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিলRead More



Comments are Closed