বৈশাখী নিউজ ২৪
গণমাধ্যমে মক্কা চুক্তি নিয়ে অতিরিক্ত ‘হাইপ’ তৈরি করা হয়েছে: অধ্যাপক ড. দিলারা চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সম্ভাব্য ‘মক্কা চুক্তি’ বা মক্কা প্যাক্টে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় স্বার্থ, সম্ভাব্য লাভ-ক্ষতি, অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি এবং পররাষ্ট্রনীতির স্বাধীনতা বিবেচনার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা চৌধুরী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ইলেকশন ল্যাবের উদ্যোগে ‘বাংলাদেশ ও মক্কা চুক্তি: সম্ভাবনা, কৌশলগত পছন্দ এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক ওয়েবিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, গণমাধ্যমে মক্কা চুক্তি নিয়ে অতিরিক্ত ‘হাইপ’ তৈরি করা হয়েছে। অথচRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভা গত ৬ সেপ্টেম্বর রবিবার রাজধানীর ৪৭/এ টয়েনবী সার্কুলার রোড, ওয়ারী, ঢাকাস্থ ‘জনতা ভবন’ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনাক্রমে সর্বসম্মতিতে জাতীয় জনতা পার্টির নবগঠিত জাতীয় কার্যকরী কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- চেয়ারম্যান- এডভোকেট মোঃ তাহমিনুল ইসলাম খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান- মোঃ জামাল উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান-১ মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান-২ রেকশানা ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান-৩ বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, ভাইস চেয়ারম্যান-৪ মীর আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক- আলহাজ্বRead More
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সুনামগঞ্জের আমিনের
বৈশাখী নিউজ ডেস্ক: দেড় মাসের ছুটি নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সুনামগঞ্জের আমিন উদ্দিন (৪৭)। জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সৌদি আরবের রিয়াদ-তায়েফ সড়কের আল-কোমরা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন নিহত হয়েছেন। নিহত আমিন উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্মাউত্তর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি প্রায় ২৭ বছর ধরে সৌদি আরবে ছিলেন। তায়েফ এলাকায় তার একটি কফির দোকান ছিল। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৭ মিনিটে আমিন উদ্দিন তার ছোট ভাই মোহাম্মদ জসিম উদ্দিনকে বিমানের টিকিটের ছবিRead More
সিলেটে টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ট্রেনের টিকিট কালোবাজারি ও অবৈধভাবে টিকিট কেনাবেচার অভিযোগে সিলেটে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার আবু তাহের এবং দিরাই উপজেলার সঞ্জয় দাস। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সিলেট জেলা প্রশাসনের অভিযানকালে তাদের কাছ থেকে ট্রেনের টিকিট, টিকিট সংগ্রহ ও বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ভয়েস মেসেজসহ বিভিন্ন আলামত জব্দ করাRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ১ হাজার ১০৮ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোরRead More
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এরই মধ্যে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এনসিপির প্রার্থী হচ্ছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী হচ্ছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আনুষ্ঠানিকভাবে পরে তাঁদের প্রার্থিতা ঘোষণা করবে দল। এনসিপির দলীয় সূত্র জানায়, সম্প্রতি ১১–দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির প্রস্তুতি সভায় স্থানীয়Read More
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল, সুযোগ পাবেন যারা
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেনি, তাদের জন্য নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে ব্যর্থ শিক্ষার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সময় পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ থাকবে। এর আগে গত রোববার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে চার শ্রেণির শিক্ষার্থীর জন্য বিশেষRead More
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু আব্দুল্লাহ সিলেট মহানগরীর খাসদবীর এলাকার রাকিবুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। রাকিবুল ইসলাম তার শিশুসন্তান আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় শিশু আব্দুল্লাহ মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুতRead More
সিলেটে অনিবন্ধিত সিএনজি ও অটোরিকশা বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় ট্রাফিক বিভাগের সদস্যরা দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ‘‘নগরবাসীর দুর্ভোগ কমানো এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশাRead More
সিলেট ওসমানী হাসপাতালে দুদকের অভিযান, মিলল চিকিৎসকদের অনুপস্থিতির প্রমাণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি ও নির্ধারিত কর্মঘণ্টা না মানার গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি বিশেষ দল হাসপাতালটিতে আকস্মিক অভিযান চালিয়ে এই অনিয়মের প্রমাণ পায়। অভিযানকালে দুদক সিলেটের সমন্বিত জেলা কার্যালয় কর্মকর্তারা হাসপাতালের চিকিৎসকদের বিগত ৩০ দিনের বায়োমেট্রিক হাজিরার তথ্য যাচাই করেন। এ সময় ডিউটি রেজিস্টার ও ছুটি সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। নথিপত্র ও উপস্থিতির চিত্র বিশ্লেষণ করে দুদক টিম দেখেছে যে, চিকিৎসকদের একটি বড় অংশ নির্ধারিত কর্মঘণ্টা মেনে দায়িত্ব পালনRead More


