Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

খাবারের সন্ধানে ১৪ ফুট লম্বা অজগর সাপ লোকালয়ে, লাউয়াছড়ায় অবমুক্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি বিশালাকার অজগর অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের উদ্ধারকারী দল যৌথভাবে সাপটিকে বনের গহিন অরণ্যে ছেড়ে দেয়। উদ্ধার হওয়া সাপটি ১৪ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৪০ কেজি। বন বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ কার্যালয় সংলগ্ন এলাকার একজনের বাড়িতে সাপটি ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দা মিজান মিয়া জানান, সাপটি তার বাড়িতেRead More


চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি চালু করা হবে। ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলে সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ নির্মাণই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। এর প্রভাব এখনো ক্রীড়া অবকাঠামোতে স্পষ্ট। সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দেখে তা আরও পরিষ্কার হয়েছে। তিনিRead More


গোয়াইনঘাটে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী খাল নয়া খাড়ার পাড়ে এ ঘটনা ঘটে। নিহত উপেন্দ্র নম নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামের রজনী নমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান উপেন্দ্র নম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দিরগাঁও ইউনিয়নের সদস্য মতিউর রহমান। তিনি জানান, ঘটনাটিRead More


ইয়েমেন থেকে ইসরায়েলে তৃতীয় দফার হামলা, তেল আবিব জুড়ে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পরিবারসহ হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে ৩২ দিন ধরে একের পর এক নেতা ও কমান্ডারকে হত্যা করে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেইসঙ্গে ধ্বংসের চেষ্টা চালানো হচ্ছে ইরানের জ্বালানি ও পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনাও।  তবে, শক্ত জবাব দিয়ে চলেছে তেহরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলনে ভয়ংকর সব হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। সব মিলিয়ে যতটা সহজে ইরানকে পরাস্ত করবেন বলে ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা, তেমনটা তোRead More


সিলেটে হনুমানজয়ন্তী মহোৎসবে সর্ববৃহৎ প্রতিমা দেখতে ভক্তবৃন্দের ঢল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী মদনগোপাল জিউর আখড়া প্রাঙ্গণে আজ ১ এপ্রিল (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে ১৩ ফুট উচ্চতার সর্ববৃহৎ হনুমানজির পূজা ও মহোৎসব। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দের ঢল শুরু হয়েছে, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। প্রাঙ্গণটি ইতিমধ্যেই ভক্তি, ধর্মীয় আবেগ এবং আধ্যাত্মিক অনুভূতিতে পূর্ণ। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তরুণ, বৃদ্ধ, শিশু- সকলেই উপস্থিত হয়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। সকাল ৯টায় মঙ্গলঘট স্থাপন ও পূজারম্ভ হয়েছে, ১০টায় অঞ্জলি প্রদান করা হয়েছে। দিনভর ভক্তিমূলক সংগীত, গীতা পাঠ ও ধর্মীয় আলোচনাRead More


বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিলো ইরান

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ছয়টি জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে। বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরানের দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী জানিয়েছেন, বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। তিনি বলেন, ৬টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে ইরান ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন, যাতে বাংলাদেশিদের নিরাপদ ফেরত আনতে সহযোগিতা করা হয়। তবে তিনি উল্লেখ করেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের সঙ্গে নিন্দা জানানো প্রয়োজন, যা ইরানের কাছে দুঃখজনক বিষয়Read More


রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ জানাল বিএমইউ কর্তৃপক্ষ

বৈশাখী নিউজ ডেস্ক: হাসপাতালের বহির্বিভাগের সেবা নেওয়ার জন্য ভিড় এড়াতে রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিকিট প্রিন্ট করে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান। টিকিট প্রিন্ট দিয়ে নিয়ে আসলে নির্ধারিত সময়ে নির্ধারিত কক্ষে সরাসরি গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। রোগীদের এতে সময় যেমন সাশ্রয় হবে, তেমনি বহির্বিভাগে টিকিট কাটা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থেকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করতে হবে না। বুধবার (১ এপ্রিল) বিএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারRead More


সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রকে নিরাপদ ও পূর্ণ নজরদারীতে আনার দাবী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আগামী ৪ এপ্রিল শনিবার শিক্ষা সফর ২০২৬ আয়োজন করা হয়েছে। শিক্ষা সফর ২০২৬ সফলে মঙ্গলবার (৩১ মার্চ) সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বৃহত্তর সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রকে নিরাপদ এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ নজরধারীতে আনার জোর দাবী জানানো হয়। সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রে সর্বস্তরের নাগরিক যাতে কোনো ধরনের হয়রানী শিকার না হয় সেদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি উদাত্ত্ব আহবানRead More


শ্রীমঙ্গলে ভাড়াটিয়ার বিরুদ্ধে হিন্দু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের পুরানবাজার এলাকায় একটি দোকানঘরকে কেন্দ্র করে ভাড়া বিরোধের জেরে হিন্দু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগকারী ভোলানাথ গোসাই জানান, তাদের পারিবারিক মালিকানাধীন জায়গায় নির্মিত একটি দোকানঘর দীর্ঘদিন ধরে ভাড়ায় পরিচালিত হয়ে আসছে। তবে বর্তমান ভাড়াটিয়া জোনাব আলী বেশ কিছুদিন ধরে ভাড়া পরিশোধ করছেন না। ভাড়া চাইতে গেলে তিনি একটি কথিত ক্রয় সংক্রান্ত কাগজ দেখান, কিন্তু এর পক্ষে কোনো বৈধ রেজিস্ট্রি দলিল উপস্থাপন করতে পারেননি বলেRead More


শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ, দুর্ভোগে চা শ্রমিকরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ডানকান ব্রাদার্স লিমিটেড কোম্পানীর অধীনস্থ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন চা বাগান শ্রমিকরা। তবে গত ২৭ মার্চ সকালে চিকিৎসাধীন ঐশী রবিদাস নামে ৭ম শ্রেণি পড়ুয়া এক চা শ্রমিক শিক্ষার্থীর মৃত্যু হয়। ভুল চিকিৎসায় ঐ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ তুলে চা শ্রমিকরা বিক্ষোব্দ হয়ে হাসপাতালে ফুলের টব ভাংচুর ও চিকিৎসকসহ স্টাফদের অবরুদ্ধ করে। এঘটনার পর নিরাপত্তাহীনতায় চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করার পর থেকে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ঐশী রবিদাস (১৪) মাথাRead More