বৈশাখী নিউজ ২৪
সিলেট পথে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১৬ ঘন্টা ধরে বন্ধ যোগাযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১টার দিকে দেখা যায়, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে লাইন মেরামতের কাজ চলছে। এদিকে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার পর লুটপাটের আশঙ্কায় ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরআগে বুধবার রাত প্রায় ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনায় পড়ে। ছয়টি বগি লাইনচ্যুত হয়ে একাধিক বগি পাশের জমি,Read More
সিলেটে ধর্মঘট স্থগিত করলেন পেট্রোল পাম্প মালিকরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সব সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্পে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণায় সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে পাম্পগুলো। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আপাতত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাম্প মালিকদের দাবি-দাওয়া পূরণ না হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি দেওয়া হতে পারে বলে ইঙ্গিতRead More
হবিগঞ্জে নদী থেকে কিশোরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছামিরুন আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছামিরুন পিটুয়ারকান্দি গ্রামের মৃত নবী মিয়ার মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ছামিরুন। পরিবারের সদস্যরা গত দু-দিন ধরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার দুপুর আড়াইটার দিকে কালনী-কুশিয়ারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রাRead More
নবীগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছোট ভাকৈর গ্রামের ফরাছ মিয়া (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হন সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) এবং জাহেদ মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যRead More
হঠাৎ করে সিলেটে পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, মোবাইল কোর্টের অভিযানের নামে পাম্প মালিকদের হয়রানি করা হচ্ছে। তাদের দাবি, প্রতিদিন অভিযান, জরিমানা, ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েনসহ বিভিন্ন সরকারি সিদ্ধান্ত ব্যবসায় প্রতিবন্ধকতা তৈরি করছে। তাদের দাবি,Read More
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেট পথে রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর বগি থেকে বিপুল পরিমাণ তেল আশপাশের সড়ক ও এলাকায় ছড়িয়েRead More
জকিগঞ্জ থেকে স্কুল ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থেকে এহসান আরাফাত জিহান (১২) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জকিগঞ্জের রহিমখার চক এলাকা থেকে নিখোঁজ হয় জিহান। সে ওই এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে। জিহান জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ব্যাপারে জিহানের বাবা জকিগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছেন। ডায়রিতে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এখনো ফিরেনি সে। সম্ভাব্য সকল জায়গায় সন্ধান করলেও খোঁজ পাওয়া যায়নি। Views: 213
ভূমধ্যসাগরে অনাহারে সুনামগঞ্জের আরেক তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে খাবারের অভাবে দুর্বল হয়ে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের আরেক তরুণের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছে পরিবার। মুহিবুর রহমান ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঘাগলাজুর গ্রামের নুরুল আমিনের ছেলে। এ নিয়ে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে এই জেলার ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেলো। মুহিবুরের চাচাতো ভাই ভাতগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. সুনু মিয়া বলেন, গ্রিস যাওয়ার জন্য চার মাস আগে বাড়ি থেকে রওনা হয়েছিল মুহিবুর। জমি বিক্রি করে ও সুদে টাকা এনে পাগলার দালাল নবী হোসেনকে ১৩ লাখ টাকা দেওয়া হয়। এরপর দুবাই হয়ে,Read More
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াইয়ের অনুমোদন চেয়ে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজার এলাকায় ষাঁড়ের লড়াইয়ের অনুমোদন চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় ষাঁড়ের লড়াই বাস্তবায়ন কমিটি। বুধবার (১ এপ্রিল) বিকাল ৩টায় বাজারের একটি পয়েন্টে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন ষাঁড়ের লড়াই বাস্তবায়ন কমিটির সভাপতি খালিছ মিয়া চৌধুরী। একই কমিটির সিনিয়র সদস্য মুয়াদ খাঁনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন ও সদস্য কামরুল হোসেন। বক্তব্য বক্তারা বলেন, গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য হচ্ছে ষাঁড়ের লড়াই। গ্রামীণ মানুষ এই লড়াই দেখে আনন্দ উপভোগ করেন। বিগত বছরগুলোতে আমরা এই লড়াইয়ের সফল আয়োজনRead More
৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ প্রায় ৫৩ বছর পর আবারও মানুষকে চাঁদের কক্ষপথে পাঠাতে যাচ্ছে নাসা। সর্বশেষ ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ অভিযানের মাধ্যমে চাঁদে নভোচারী পাঠানো হয়েছিল। সেই অভিযানের পর এবারই প্রথম নতুন করে মানবসহ চন্দ্রাভিযান শুরু হচ্ছে। দীর্ঘ সময় পর আবারও চাঁদে নভোচারী পাঠাতে যাচ্ছে তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আর্টেমিস টু অভিযানের আওতায় বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে চার নভোচারী মহাকাশযাত্রা শুরু করবেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ৪টা ২৪ মিনিটে এই উৎক্ষেপণ হওয়ার কথা রয়েছে। এই অভিযানে অংশ নিচ্ছেন মার্কিন নভোচারী রিডRead More


