হঠাৎ করে সিলেটে পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, মোবাইল কোর্টের অভিযানের নামে পাম্প মালিকদের হয়রানি করা হচ্ছে। তাদের দাবি, প্রতিদিন অভিযান, জরিমানা, ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েনসহ বিভিন্ন সরকারি সিদ্ধান্ত ব্যবসায় প্রতিবন্ধকতা তৈরি করছে।
তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজিসহ কোনো পাম্পই মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়।
উদ্ভূত পরিস্থিতি নিরসনে সন্ধ্যা থেকে কয়েকজন পাম্প মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করলেও কোনো সুরাহা হয়নি। এরপরই রাতেই বৈঠক করে পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে এই কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়।
জুবায়ের আহমদ চৌধুরী বলেন, চাহিদামতো জ্বালানি তেল সরবরাহ না পাওয়ার মধ্যেই অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে, ফলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে।
এর আগে বুধবার দুপুরে নগরীতে এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস নামের একটি পেট্রোল পাম্পে অতিরিক্ত পেট্রোল মজুদের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করে সিলেট জেলা প্রশাসন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর যৌথ টিম।
Related News
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত না হলেওRead More
সিলেটে ৬ মাসের মধ্যে চালু হবে ক্যান্সার ও কিডনি ইউনিট
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী হাসাতাল চত্বরে নির্মিত ১০০ শয্যার বিশেষায়িত ক্যান্সারRead More



Comments are Closed