বৈশাখী নিউজ ২৪
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের গভীর উদ্বেগ ও প্রতিকার দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, ভূমধ্যসাগরের লবণাক্ত পানিতে সম্প্রতি লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে পথ হারিয়ে নৌকায় মারা যাওয়া ২২ অভিবাসন প্রত্যাশীর মধ্যে ১২ জন সুনামগঞ্জের বাসিন্দার মর্মান্তিক প্রাণহানী, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্যতম বৈধতা গণভোট, স্বাধীন দুদক, জাতীয় মানবাধিকার কমিশন গঠন, কর্ম কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসনের লক্ষ্যে শক্তিশালী ন্যায়পাল গঠনের বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতানৈক্য, সিদ্ধান্তহীনতা, ওয়াদার বরখেলাপের প্রেক্ষিতে গভীর উদ্বেগRead More
১৮ ঘণ্টা পর সিলেট পথে রেল যোগাযোগ চালু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনের কন্টেইনার লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর থেকে উদ্ধারকাজ শেষে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে আপাতত ঝুঁকি থাকায় ট্রেনগুলোকে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত রেললাইন ও সেতুর পূর্ণাঙ্গ সংস্কারকাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক গতিতে ফিরবে। এর আগে, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টারRead More
ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যার্থতার পরিচয় দিয়েছে৷ বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই। এছাড়া, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনিRead More
১৬ ঘণ্টা পর সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, জনজীবনে ফিরেছে স্বস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় ১৬ ঘণ্টা দুর্ভোগের পর অবশেষে সিলেট বিভাগের পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। এরআগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়ের প্রতিবাদ ও বিভিন্ন হয়রানির অভিযোগে বুধবার রাত ১০টার দিকে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর ফলে রাত থেকেই বন্ধ হয়ে যায় জ্বালানি তেলRead More
দাম বাড়ল এলপিজির, ১২ কেজির সিলিন্ডার ১৭২৮ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: এপ্রিল মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এলপিজির নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর সন্ধ্যা থেকেই কার্যকর হবে। দেশে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ৩৬ টাকা বাড়িয়ে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা। এর আগে গত ২ মার্চ সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম।Read More
জীবন-মৃত্যুর লড়াইয়ে কিশোরী ফারিয়া, বাঁচাতে দরকার মানবিক সহায়তা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী গ্রামের এক কিশোরী, ফরিয়া নুর আশা, বর্তমানে সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস (SLE) নামক জটিল ও দীর্ঘমেয়াদি অটোইমিউন রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। রোগটি বর্তমানে চতুর্থ (ফোর) পর্যায়ে পৌঁছেছে, যা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। SLE বা লুপাস এমন একটি রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের সুস্থ কোষ ও টিস্যুকে আক্রমণ করে। ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ—যেমন জয়েন্ট, ত্বক, কিডনি, হৃদপিণ্ড ও ফুসফুসে মারাত্মক প্রদাহ ও ক্ষতি হতে পারে। এটি সংক্রামক নয়, তবে দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। ফরিয়া নুর আশারRead More
রবিবার থেকে শুরু হচ্ছে শিশুদের হামের টিকা কার্যক্রম
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে জরুরি ভিত্তিতে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) কাছ থেকে ২ কোটি ১৯ লাখ ডোজ হামের ভ্যাকসিন নিয়ে দেওয়া হবে। এটা ধার নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে এটা তাদের দিয়ে দেওয়া হবে। এ কর্মসূচি পরিচালনায় আগামীকাল (বৃহস্পতিবার) থেকে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদেরRead More
৪৮ দলের বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৪৮টি দল, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো দলসংখ্যা বৃদ্ধির নজির। আগামী ১১ জুন রাতে মেক্সিকো সিটিতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৯ জুলাই। পরশু রাতে ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে-অফ শেষ হওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত গ্রুপিং ও সূচি নির্ধারিত হয়। এর ফলে এখন পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। নতুন ফরম্যাট অনুযায়ী দলগুলোকে একাধিক গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপ থেকে নির্দিষ্ট সংখ্যক দল নকআউট পর্বে উত্তীর্ণ হবে। এতেRead More
দোকানপাট ও শপিংমল রাত ৮টায় বন্ধের সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি সংকটের কারণে দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওষুধের দোকান (ফার্মেসি) এবং জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল,Read More
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সেবাগ্রহণকারী সাধারণ নাগরিকদের সুবিধা প্রদান, প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন এবং বিভিন্ন আন্তঃদপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসব নির্দেশনাসহ বেশকিছু বিষয় অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে এই কঠোর অনুরোধ জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছেRead More


