Main Menu

দোকানপাট ও শপিংমল রাত ৮টায় বন্ধের সিদ্ধান্ত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি সংকটের কারণে দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওষুধের দোকান (ফার্মেসি) এবং জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতা-বহির্ভূত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

Manual5 Ad Code

এ বিষয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ জানান, বুধবার অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে দোকান বন্ধের সময় রাত ৮টা নির্ধারণ করা হয়।

Manual8 Ad Code

তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবার দোকান এবং কাঁচাবাজারকে এই নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ সিলেট নগরসহ জেলার অন্যান্য এলাকায় জীবনযাত্রার প্রয়োজনীয় সেবাগুলো স্বাভাবিক সময়েই চলবে।

Manual6 Ad Code

সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু জানান, সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ। সরকার থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির সময় ব্যবসায়ীরা রাত ৮টার মধ্যেই দোকানপাট বন্ধ করতে অভ্যস্ত ছিলেন। তাই নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়।

তিনি আরও বলেন, রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখলে কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হবে তা এখনো নির্দিষ্ট করে বলা না গেলেও বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা আনতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলেই ব্যবসায়ীরা মনে করছেন।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code