বৈশাখী নিউজ ২৪
ওসমানী হাসপাতাল থেকে নিখোঁজ শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দশ বছরের এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ। কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হওয়া অনুসন্ধানে ধাপে ধাপে মিলতে থাকে শিশুটির অবস্থানের সূত্র। কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩১ মার্চ) ওপরে উল্লিখিত শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। এরপর বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর চারটার দিকে তার পিতা ঘুমিয়ে থাকাকালে শিশুটি নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর শিশুটিকে না পাওয়ায় পরিবার সেদিনই কোতোয়ালি থানায় একটি জিডি করেন। জিডি হওয়ারRead More
ইরানে প্রবেশ করল মার্কিন বাহিনী, চলছে তুমুল লড়াই
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান ভয়াবহ সংঘাত এবার সম্পূর্ণ নতুন ও চরম বিপজ্জনক এক বাঁকে মোড় নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ এ পর্যন্ত মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পাল্টাপাল্টি বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু যুদ্ধের ৩৫তম দিন শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ ইরানে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর সংঘাতের বারুদ প্রথমবার সরাসরি শত্রু ভূখণ্ডের স্থলভাগে আছড়ে পড়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, বিধ্বস্ত বিমানের নিখোঁজ পাইলটকে যেকোনো মূল্যে উদ্ধার করতে ইতোমধ্যে সরাসরি ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে মার্কিন বিশেষRead More
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা
প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স সিটিতে এক বাংলাদেশি নারী দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম নিলুফার ইয়াসমিন (৪২)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী গ্রামের বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ‘ডিএ্যান্ডডি কনভিয়েন্স স্টোর’-এর বারান্দায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। তিনি দোকানটিতে ৬ মাস আগে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন দোকানের মালিক আরিফ আহমেদ আশরাফ। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকালে নিলুফার ইয়াসমিন দোকানের তালা খুলে ভেতরে ঢুকে ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি দোকানের নিজস্ব পার্কিং লটে থাকা একটি জীপRead More
সারাদেশে সন্ধ্যা ৬টায় মার্কেট ও দোকানপাট বন্ধ, অফিস ৪টায়
বৈশাখী নিউজ ডেস্ক: বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত অফিস খোলা আছে। এ ছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এদিন রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রাত পৌনে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। পরে সেখানে ব্রিফিংয়েRead More
রোববার থেকে সারাদেশে দেওয়া হবে হামের টিকা, কারা আগে পাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। গত বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থার অংশ হিসেবে সরকার গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ থেকে ২১.৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে গ্রহণ করছে। পরবর্তী সময়ে এই টিকা দিয়ে দেশের শিশুদের টিকাদান করা হবে। আগে ৯ থেকে ১৫ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হতো। তবে আপৎকালীন কর্মসূচির আওতায় এবার ৬ মাস থেকে ১০Read More
চট্টগ্রামে ৩৫ দিনে ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও সামরিক সংকট তীব্রতর হওয়ায় আন্তর্জাতিক আকাশপথে এক ভয়াবহ অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি ও মারাত্মক প্রভাব এসে পড়েছে দেশের প্রধান বাণিজ্যিক নগরী চট্টগ্রামের আকাশপথেও। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত— মাত্র ৩৫ দিনের ব্যবধানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় তৈরি হওয়া চরম নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নজিরবিহীন বিপর্যয় নেমে এসেছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, শুক্রবারও (৩ এপ্রিল) নতুন করে মধ্যপ্রাচ্য রুটের আরও ৬টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর ফলে ৩৫ দিন ধরেRead More
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে আঘাত হেনেছে এক শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (৩ এপ্রিল) রাতের এই ভয়াবহ ভূকম্পনে দেশটিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনটির মাত্রা ছিল ৫.৮ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার (১১২ মাইল) গভীরে সংঘটিত হয়। আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার নিউজের বরাতে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে মধ্য কাবুল প্রদেশের বাগরামি জেলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটিRead More
একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর ৩৫তম দিনে ভয়াবহ প্রতিরোধের দাবি করেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির আকাশসীমায় প্রবেশ করা এবং জলসীমায় মহড়া দেওয়া মার্কিন-ইসরায়েলি বিমানবাহিনীর ওপর প্রতিশোধমূলক ব্যাপক পাল্টা আঘাত হানা হয়েছে। এদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানি গণমাধ্যমগুলো এ দিনটিকে ‘মার্কিন-ইসরাইলি বিমানবাহিনীর কালো দিন’ হিসেবে অভিহিত করেছে। শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ শাখা বিভিন্ন প্রদেশে চালানো একাধিক সফল প্রতিরক্ষা অভিযানের বিস্তারিত তথ্য সামনে নিয়ে আসে। আইআরজিসিRead More
ভূমধ্যসাগরজুড়ে লাল ধুলিঝড়, সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসে অবস্থিত ক্রিট দ্বীপে আঘাত হানা একটি শক্তিশালী লাল ধূলিঝড় এখন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল ও উত্তর আফ্রিকার দিকে অগ্রসর হচ্ছে। সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগে সংশ্লিষ্ট অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত দুই দিন ধরে ক্রিট দ্বীপে এই ধূলিঝড়ের প্রভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সাহারা মরুভূমি থেকে উৎপন্ন ধূলিকণা শক্তিশালী বাতাসের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইউরোপের এই অঞ্চলে পৌঁছেছে। ঝড়টির একটি অস্বাভাবিক বৈশিষ্ট্য হলো- এর প্রভাবে আকাশ লালচে-কমলা রঙ ধারণ করেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। আবহাওয়ার পূর্বাভাস ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী,Read More
সিলেটে টিলা ও কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামে অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে হাতুরা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জানান, আটক ব্যক্তিরা বালুমহাল ওRead More


