Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে দিনদুপুরে শিশুপুত্রের গলায় ছুরি ধরে কলেজ শিক্ষকের টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দিনদুপুরে এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক কলেজ শিক্ষককে তার তিন বছরের শিশুপুত্রসহ জিম্মি করে নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। শনিবার (৪ এপ্রিল) বিকাল পৌণে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিলেটের বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ওহি আলম রেজা জানান, তিনি আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে তার শিশুপুত্রকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটিতে আগে থেকেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর আরও একজন যাত্রী ওঠেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তাদের একজন রেজার সন্তানের গলায় ছুরি ধরে তাকে চুপRead More


সিলেটে কিনব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) ভোরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিনব্রিজের দক্ষিণ পাশের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্যRead More


কুলাউড়ার টিলাগাঁও-গুদামঘাট বাজার রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও বাজার থেকে গুদামঘাট বাজার রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ার পর দীর্ঘ দিন ধরে পাকাকরণে কাজ না করায় অত্র অঞ্চলের মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে পানি জমে কাদা হয়ে যাওয়ায় যান ও জন চলাচলের অনুপযোক্ত হয়ে পড়ে। সে সময় উক্ত রাস্তা ব্যবহার করে শিক্ষার্থীদের যাতায়াত অসম্ভব হয়ে পড়ে। তাই জরুরী ভিত্তিতে রাস্তা পাকাকরণ কাজ করা দাবী জানিয়েছেন ভুক্তভোগী জনগণ। ৬ কি.মি. রাস্তা পাকাকরণ করা হলে বদলে যাবে হাজার হাজার মানুষের জীবন। যা অত্র এলাকার বাসিন্দাদের জন্য নবজীবনের সূচনা করবে। জানাRead More


সিলেটে ৩ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮৩ জনের

বৈশাখী নিউজ ডেস্ক: জানুয়ারী-ফেব্রুয়ারির চেয়ে মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রানহানি বেড়েছে। মার্চ মাসে সিলেটে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৪ জন। এর মধ্যে সিলেট বিভাগে ঈদ যাত্রায় ১০ জন নিহত হয়েছেন। এসময়ে ২৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। ২০২৬ সালে জানুয়ারী-মার্চ এই তিন মাসে ৮০টি সড়ক দুর্ঘটনায় ৮৩ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৩৬ জন আহত, সুনামগঞ্জ জেলা ১৭টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৩২ জন আহত, মৌলভীবাজার জেলায় ১৭টি সড়কRead More


হরমুজে সচল ইরানের টোল বুথ, পার হলো জাপান, ফ্রান্স ও ওমানের নৌযান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে স্থবির হয়ে পড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালিতে দীর্ঘ বিরতির পর আবারও আংশিকভাবে বাণিজ্যিক জাহাজের আনাগোনা শুরু হয়েছে। শিপিং ডাটার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২ এপ্রিল বৃহস্পতিবার থেকে ওমান, ফ্রান্স ও জাপান-সংশ্লিষ্ট একাধিক জাহাজ অত্যন্ত সংবেদনশীল এই প্রণালিটি নিরাপদে অতিক্রম করেছে। সংঘাত তীব্রতর হওয়ার পর গত ফেব্রুয়ারির শেষ দিকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল ইরান। তবে দেশটি নিজেদের জলসীমায় অবস্থিত লারাক দ্বীপের কাছে একটি বিশেষ অনুমোদিত রুট তৈরি করে। পরবর্তীতে তেহরান ঘোষণা করে, যেসব জাহাজেরRead More


ইরানে দুই মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, রাস্তায় রাস্তায় জনতার উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান ভয়াবহ সংঘাত এবার সম্পূর্ণ নতুন ও চরম বিপজ্জনক এক বাঁকে মোড় নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ এ পর্যন্ত মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পাল্টাপাল্টি বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু যুদ্ধের ৩৫তম দিন শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ ইরানে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর সংঘাতের বারুদ প্রথমবার সরাসরি শত্রু ভূখণ্ডের স্থলভাগে আছড়ে পড়েছে। শুক্রবার ভোরের দিকে প্রথম মার্কিন বিমানটি ভূপাতিত করা হয় এবং বর্তমানে এর নিখোঁজ পাইলটের সন্ধানে তল্লাশি চলছে। দক্ষিণ-পশ্চিম ইরানের ওই অঞ্চলের সাধারণ মানুষকে এই তল্লাশিতেRead More


মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬ জন, আহত ১৫৪৮

বৈশাখী নিউজ ডেস্ক: গত মার্চ মাসে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং এক হাজার ৫৪৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায়, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬৭০টি দুর্ঘটনায় ৬৮২ জন নিহত এবং এক হাজার ৭৯৬ জন আহত হয়েছেন। এ সময়ে সবচেয়ে বেশি হতাহত হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। শনিবার (৪ এপ্রিল) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেRead More


এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের এক ঘণ্টা কমিয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে। স্বাভাবিক সময় ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তRead More


কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুন, নারী-শিশুসহ নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকার কদমতলীতে একটি অবৈধ গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণের পর পুড়ে যাওয়া কারখানাটি থেকে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, কদমতলী শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পান তারা। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুতRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৮৭

বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরও ৭৮৭ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ৬০ জন। তাদের নিয়ে গতRead More