Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা থেকে রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের বয়স ছয় ও সাত মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন শিশু। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীRead More


শপিংমল ও দোকানপাট বন্ধের সময় বাড়ল ১ ঘন্টা

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি সাশ্রয়ে দোকানপাট, শপিংমল ও বিপণি বিতান এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ এপ্রিল) দুপুরে এ কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত। তিনি বলেন, তিন মাসের চাহিদা মেটানোর জন্য জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে সন্ধ্যা ৬টা নয়, শপিং মল বন্ধ হবে সন্ধ্যা ৭টার মধ্যে। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রীRead More


জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে অবৈধ পাথর জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দ করেছে টাস্কফোর্স। শনিবার (৪ এপ্রিল) পরিচালিত এই অভিযানে প্রায় ২ হাজার ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির সদস্যরা অংশগ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই আকস্মিক অভিযানে কোয়ারির বিভিন্ন পয়েন্ট থেকে এসব পাথর জব্দ করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মিজRead More


সিলেটে ছিনতাইয়ের শিকার সাংবাদিক, হাসপাতালে ভর্তি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) ভোরে ছিনতাইকারীর কবলে পড়েন এই সাংবাদিক। ছিনতাইয়ের শিকার হওয়া সাংবাদিক রায়হান উদ্দিন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগভেরী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার। তিনি ছিনতাইকারীদের হামলায় আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) ভোরে বাসযোগে ঢাকা থেকে সিলেটে ফিরছিলেন রায়হান উদ্দিন। নগরের টুকের বাজার এলাকায় তেমুখী ব্রিজ পার হয়ে বাস থেকে নামেন তিনি। এরপর বাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় (সিলেট থ-১১-৩২১৬)Read More


হবিগঞ্জে অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫) পৃথক দুটি অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করেছে । শনিবার (৪ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪৪ লাখ টাকা। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই জিরা ও ফুচকা উদ্ধারRead More


সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক, ১৭টি স্মার্টফোন জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত ১৭টি স্মার্টফোন জব্দ করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দিরাই পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে দিরাই থানা পুলিশ। আটককৃতরা হলেন—উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের ছোট ভাই, মৃত মতলিব মিয়ার ছেলে মো. মাহবুব হোসেন হিমেল (২৬) এবং সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাসান মিয়া (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, মাহবুব হোসেনRead More


সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও মরদেহ এখনো ভারতের ভেতরে পড়ে আছে বলে জানিয়েছে পরিবার। উত্তমা বিজিবি ক্যাম্পের কমান্ডার আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) কোম্পানীগঞ্জ থানায় নিহত সাদ্দাম হোসেনের স্ত্রী তসলিমা বেগম একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে তিনি দাবি করেন, তার স্বামীর মরদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে। গত বুধবার (১ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। নিহত সাদ্দাম হোসেন (৩২) উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নেরRead More


অস্ট্রেলিয়ার ভিসা এখন দ্রুত! একদিনে ভিজিট, স্টুডেন্ট ভিসাতেও গতি

বৈশাখী নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ও ভিজিটর ভিসার প্রক্রিয়াকরণ দ্রুততর হলেও স্থায়ী ভিসা আবেদনকারীদের জন্য অপেক্ষার সময় এখনও দীর্ঘ। ২৩ মার্চ ২০২৬ প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী শিক্ষার্থী ভিসা গড়ে ৩৩ দিনে নিষ্পত্তি হচ্ছে। ভিজিটর ভিসার বেশির ভাগ আবেদন এক দিনের কম সময়ে সম্পন্ন হচ্ছে। অস্থায়ী দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রে গড় প্রক্রিয়াকরণের সময় ৮৭ দিন। তবে আবেদনপত্র অসম্পূর্ণ হলে বিলম্ব ঘটতে পারে। স্বরাষ্ট্র দপ্তর সতর্ক করেছে, আবেদনপত্র পূর্ণতা, অতিরিক্ত তথ্যের জবাব দেওয়ার গতি এবং স্বাস্থ্য, চরিত্র ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যাচাইয়ের ওপর প্রক্রিয়ার সময় নির্ভর করে। দেশের বাইরেRead More


ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ। ১৯৭১ সালের ৪ এপ্রিল মাধবপুর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপক বাংলোতে মুক্তিযুদ্ধের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে দেশকে স্বাধীন করার শপথ, যুদ্ধের রণকৌশল, ১১টি সেক্টর বন্টন, অস্ত্রের যোগান, আন্তর্জাতিক সমর্থনসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। এতে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সামরিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণেল (অবঃ) আতাউল গনি ওসমানী, লে. কর্ণেল এম.এ রব, লেঃ কর্ণেল সালেহ উদ্দিন মোহাম্মদ রেজা, মেজর জিয়াউর রহমান, মেজরRead More


কবি বিপ্লব নন্দী-র ‘সেই ভালো সেই ভালো’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: কবি বিপ্লব নন্দী-র ‘সেই ভালো সেই ভালো’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি হাটেলের সম্মেলনকক্ষে এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেট। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি কবি এ কে শেরাম। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের মানবিক ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), কবি, গবেষক ডক্টর মোস্তাক আহমাদ দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও অনুবাদক মিহিরকান্তি চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিলেটের সাবেক ডীন, কবি এবং লোকসংস্কৃতি গবেষক অধ্যাপকRead More