ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ। ১৯৭১ সালের ৪ এপ্রিল মাধবপুর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপক বাংলোতে মুক্তিযুদ্ধের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে দেশকে স্বাধীন করার শপথ, যুদ্ধের রণকৌশল, ১১টি সেক্টর বন্টন, অস্ত্রের যোগান, আন্তর্জাতিক সমর্থনসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। এতে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সামরিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণেল (অবঃ) আতাউল গনি ওসমানী, লে. কর্ণেল এম.এ রব, লেঃ কর্ণেল সালেহ উদ্দিন মোহাম্মদ রেজা, মেজর জিয়াউর রহমান, মেজর কে এম শফিউল্লাহ, মেজর খালেদ মোশারফ, মেজর কাজী নুরুজ্জামান, মেজর মঈনুল হোসেন চৌধুরী, মেজর নুরুল ইসলাম, মেজর সাফায়েত জামীল, মেজর সি আর দত্ত প্রমুখ।
প্রতি বছর ৪ এপ্রিল হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ টায় স্মৃৃতিস্তম্ভে পুস্পস্তক অর্পন শেষে আলোচনা সভা অনুুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। তিনি চুনারুঘাটের এনটিসি’র চণ্ডীছড়া চা বাগানের বাংলোতে রাত্রী যাপন করেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এডভোকেট আহামেদ আযম খান, এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি ও হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপির যোগ দেয়ার কথা রয়েছে।
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক গোলাম মোস্তফা রফিক বলেন, দিবসটি পালন উপলক্ষে সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করছি সুন্দরভাবে সকল আয়োজন সম্পন্ন হবে। এ অনুষ্ঠানে আমরা মুক্তিযোদ্ধারা আমাদের সকল দাবি উপস্থাপন করব।
Related News
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, ১০ গ্রাম প্লাবিত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীরRead More
হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদRead More



Comments are Closed