Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ, প্রবেশপত্র সংগ্রহ করবেন যেভাবে

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী অংশ নিতে আবেদন করেছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পরীক্ষার্থীদের ১১ থেকে ২৪ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে। Applicant Login (Honours Login)Read More


হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যে ১১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে একজনের। বাকিদের হামের উপসর্গ ছিল। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ শিশুর। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ শিশুর মৃত্যু হয়েছে।Read More


‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেল কেনার জন্য একটি অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ‍্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বিভিন্ন দেশে জ্বালানির মূল্য বাড়ালেও বাংলাদেশ সরকার এখনো বাড়ায়নি। তবে আগামী মাসে জ্বালানি মূল্য সমন্বয় করা হবে কি-না, সেটি পরিস্থিতির ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানিRead More


সৌদি আরবে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্ব উপকূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পনগরী জুবাইলের একটি বিশাল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক বাহিনী সৌদি আরবের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে। জুবাইল শহরটি সৌদি আরবের জ্বালানি অর্থনীতির হৃদপিণ্ড হিসেবে পরিচিত যেখানে বিপুল পরিমাণ তেল ও গ্যাস উৎপাদিত হয়। এখন পর্যন্ত এই ভয়াবহ হামলার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত বিবৃতিতেRead More


বিশ্বের প্রথম বাঁশের তৈরি ড্রোন আনলো চীন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চীনের একদল গবেষক ড্রোন প্রযুক্তিতে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সমাধানের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। উত্তর-পশ্চিম পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশ্বের প্রথম ‘বাঁশের তৈরি ড্রোন’, যা পরিচালনার জন্য একটি ওপেন-সোর্স ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সফটওয়্যারটি বিশ্বের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে। সাধারণত ড্রোনের বডি তৈরিতে ব্যবহৃত হয় কার্বন ফাইবার বা প্লাস্টিকের মতো ব্যয়বহুল কৃত্রিম উপাদান। তবে চীনা গবেষকরা পরিবেশবান্ধব এবং সহজলভ্য বাঁশকে ড্রোনের মূল কাঠামো হিসেবে বেছে নিয়েছেন। গবেষকরা জানিয়েছেন, বাঁশের ড্রোন শুধু পরিবেশবান্ধবই নয়, বরং অত্যন্ত সাশ্রয়ী ও ওজনেRead More


হবিগঞ্জে পেট্রোলের অতিরিক্ত দাম আদায়, বিক্রেতাকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পেট্রোলের অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে জহুর উদ্দিন কালা মিয়া নামে এক খুচরা জ্বালানি তেল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গজনাইপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত জানায়, সরকারি নির্ধারিত ১১৬ টাকা লিটার দরের পরিবর্তে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে ওই দোকানে ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও রুহুল আমীন জানান, বাজারে অস্থিরতার সুযোগে অতিরিক্তRead More


সিলেট মহানগরীতে এসএমপির বিশেষ নিষেধাজ্ঞা জারি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরবাসীর জন্য এক গুরুত্বপূর্ণ গণবিজ্ঞপ্তি জারি করেছেন মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম। আসন্ন বিসিএস পরীক্ষা উপলক্ষে এ নির্দেশনা প্রদান করা হয়। সোমবার (৬ এপ্রিল) রাতে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২, ২৩, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল এবং ৪, ৫, ৬ ও ৭ মে এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্ধারিত দিনগুলোতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যেRead More


সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্রে জানা যায়, আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়াRead More


সিলেট সীমান্তে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৬ এপ্রিল) সকালে আটকদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে হস্তান্তর পক্রিয়া শেষে বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে বিজিবি। আটকরা হলেন— বাগেরহাট জেলার কালিকা বাড়ি গ্রামের রফিক গাজির ছেলে হাসান গাজি তার স্ত্রী আয়শা খাতুন, ছোট বাদুরা গ্রামের শুকুর আলী, বেলাল হোসেনের স্ত্রী হাসিনা আক্তার, কিশোরগঞ্জ জেলার ভেইয়ার কোন গ্রামের আল ইসলামের মেয়ে রোজিনা আক্তার, মুন্সিগঞ্জ জেলার ভগ্যকুল গ্রামেরRead More


হবিগঞ্জের হাওর থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় তেলকুমা হাওর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাওরের পানিতে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৭০ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে, মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ওRead More