বৈশাখী নিউজ ২৪
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: সারাদেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়া হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের। এদিকে, একদিনের মৃত্যুর তথ্যানুযায়ী এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৩৮ শিশুর মৃত্যুRead More
ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ঢুকে পড়েছে বৃষ্টিবলয় গর্জন। আগামী ২৪ ঘণ্টা সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে এটি। এর প্রভাবে রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে হানা দিতে পারে ভয়ংকর কালবৈশাখী ঝড়। এ সময় বজ্রবৃষ্টির পাশাপাশি অনেক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে দেশের বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা—বিডব্লিউওটি। বুধবার (৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক ফেসবুক পোস্টে এই বার্তা দিয়েছে সংস্থাটি। বার্তায় বিডব্লিউওটি জানিয়েছে, আগামী ১০ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয় গর্জন। ইতোমধ্যেই দেশের অধিকাংশস্থানে এর প্রভাবে বজ্রবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে আবারও দেশের ৮ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। সঙ্গেRead More
বৃহস্পতিবার সিলেটে অনুষ্টিত হবে ‘ছিলটি লোক উৎসব-২০২৬’
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আবহমানকালের শেকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং ছিলটি নাগরী ভাষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে ‘হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ এর উদ্যোগে ৯ এপ্রিল বৃহস্পতিবার ঐতিহ্য চত্বর (আলী আমজাদের ঘড়ি ও কীনব্রীজ চাঁদনীঘাট, সারদা হল) প্রাঙ্গনে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ আয়োজন করা হয়েছে। উক্ত উৎসবে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা করে অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করে তোলার জন্য হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নুRead More
সিলেটে ভোজ্যতেল সিন্ডিকেটের প্রতিবাদে ক্যাব-এর মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল উধাও এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, কোষাধ্যক্ষ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো: দুলাল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান,Read More
গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান্ট থেকে সরকারি মূল্যে সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের এলপিজি গ্যাস প্লান্ট থাকা সত্ত্বেও গোলাপগঞ্জের মানুষ সরকারি মূল্যে গ্যাস সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে ও পুনরায় তা চালুর দাবিতে মানববন্ধন পালন করেছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় গোলাপগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এলাকা থেকে প্রতিদিন কোটি কোটি টাকার গ্যাস উত্তোলন হচ্ছে কিন্তু আমরা অনেকেই গ্যাস সংযোগ পাওয়া থেকেও বঞ্চিত রয়েছি। বিগত দিন আমরা কার্ডের মাধ্যমে গোলাপগঞ্জ এলপিজি গ্যাস প্লান্ট থেকে সরকারি মূল্যে ৬৫০ টাকা করে গ্যাসের সিলিন্ডার পেতাম। এখন এলপিজি গ্যাস প্লান্টে আমাদের সিলিন্ডার দেওয়া বন্ধ রয়েছে। বক্তারাRead More
সিলেটে ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিল চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেছে চীনের প্রখ্যাত ‘মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংঝু’। বুধবার (৮ এপ্রিল) বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সিলেট ব্রাঞ্চের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি অভিজাত হোটেলে দুপুর ১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প চলে। এতে চীনের মর্ডান ক্যান্সার হসপিটালের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. লিন জিং উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। মূলত উন্নত চিকিৎসার অভাবে ভুগছেন এমন রোগীদের আধুনিক অনকোলজি সম্পর্কে ধারণা দিতেইRead More
সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে হাম নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল থেকে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি নোটিশ উত্থাপন করেন। জবাবে মন্ত্রী বলেন, দেশে হামের টিকার মজুত স্থিতিশীল রয়েছে এবং কোনো সংকট নেই। তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে উঠেছে এবং বাংলাদেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে।’ মন্ত্রী আরও জানান,Read More
সিলেটে অভিযানে আটক শতাধিক গাড়ি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে গত ২৪ ঘণ্টায় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন প্রকার যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮১টি মামলা প্রদান এবং ১০২টি গাড়ি আটক করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এই অভিযান পরিচালিত হয়। মামলা প্রদানকৃত যানবাহনের মধ্যে সিএনজি ১৬টি, মোটরসাইকেল ৪৭টি, বাস ৪টি, মাইক্রোবাস ১টি, কার ৭টি, ট্রাক ২টি, পিকআপ ২টি এবং কাভার্ডভ্যান ২টি রয়েছে। আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারি চালিত রিক্সা ৪টি, টেম্পু ১টি, সিএনজি ১৭টি, মোটরসাইকেল ৭০টি, প্রাইভেট কার ৪টি, ট্রাক ১টি, পিকআপ ৪টি এবং কাভার্ডভ্যান ১টি। সিলেট ট্রাফিক পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেRead More
সুনামগঞ্জে দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কামরুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে তার নিজ দোকান থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দৌলতপুর গ্রামে একটি মুদির দোকান পরিচালনা করতেন এবং প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকানেই অবস্থান করছিলেন। ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয়রা তাকে দোকানের ভেতরে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় দোকানের ভেতরে মালামাল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা ঘটনাটিকে ঘিরে রহস্য তৈরি করেছে। খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহRead More
সিলেটে সীমান্তে অভিযানে ৪ নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের অভিযোগে চার নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা। গত সোমবার (৬ এপ্রিল) দুপুরে ডিবির হাওড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বিজিবি দুই নারীকে আটক করে। আটককৃতরা হলেন—খুলনা জেলার তেরোখাদা উপজেলার খোলা নয়া বারোসাত গ্রামের মোসা. খাদিজা আক্তার (৩৭) এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তালবেরি কুমরী গ্রামের মোসা. সুনিয়া আক্তার (৩২)। বিজিবি জানায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। একই দিন রাত সাড়ে ৯টার দিকে ঘিলাতৈল সড়কের গৌরিশঙ্কর মসজিদের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা আরও দুই নারীকে আটক করে।Read More


