সুনামগঞ্জে দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কামরুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে তার নিজ দোকান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দৌলতপুর গ্রামে একটি মুদির দোকান পরিচালনা করতেন এবং প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকানেই অবস্থান করছিলেন। ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয়রা তাকে দোকানের ভেতরে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় দোকানের ভেতরে মালামাল ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা ঘটনাটিকে ঘিরে রহস্য তৈরি করেছে।
খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
Related News
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More
সুনামগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, নারী-শিশুসহ আহত ১৩
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কেরRead More



Comments are Closed