সিলেটে অভিযানে আটক শতাধিক গাড়ি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে গত ২৪ ঘণ্টায় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন প্রকার যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮১টি মামলা প্রদান এবং ১০২টি গাড়ি আটক করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এই অভিযান পরিচালিত হয়।
মামলা প্রদানকৃত যানবাহনের মধ্যে সিএনজি ১৬টি, মোটরসাইকেল ৪৭টি, বাস ৪টি, মাইক্রোবাস ১টি, কার ৭টি, ট্রাক ২টি, পিকআপ ২টি এবং কাভার্ডভ্যান ২টি রয়েছে।
আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারি চালিত রিক্সা ৪টি, টেম্পু ১টি, সিএনজি ১৭টি, মোটরসাইকেল ৭০টি, প্রাইভেট কার ৪টি, ট্রাক ১টি, পিকআপ ৪টি এবং কাভার্ডভ্যান ১টি।
সিলেট ট্রাফিক পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
Related News
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত না হলেওRead More
সিলেটে ৬ মাসের মধ্যে চালু হবে ক্যান্সার ও কিডনি ইউনিট
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী হাসাতাল চত্বরে নির্মিত ১০০ শয্যার বিশেষায়িত ক্যান্সারRead More



Comments are Closed