Main Menu

সারাদেশে হামের টিকা শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে হাম নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল থেকে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

Manual6 Ad Code

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি নোটিশ উত্থাপন করেন। জবাবে মন্ত্রী বলেন, দেশে হামের টিকার মজুত স্থিতিশীল রয়েছে এবং কোনো সংকট নেই। তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে উঠেছে এবং বাংলাদেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে।’

Manual8 Ad Code

মন্ত্রী আরও জানান, যারা গত নয় মাস ধরে বেতন পাননি, তাদের বেতন পর্যায়ক্রমে পরিশোধ শুরু হয়েছে এবং অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Manual6 Ad Code

স্বাস্থ্যমন্ত্রী সংসদে বলেন, দেশে ২ কোটি ১৯ লাখ ডোজ হাম-রুবেলা টিকা সংগ্রহ করা হয়েছে এবং মজুতও রয়েছে। এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। ৫ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে। এক ভায়ালে ১০ ডোজ টিকা দেওয়া যায়। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে এবং কোল্ড চেন রক্ষা করা হচ্ছে।

তিনি সবাইকে অযথা আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code