বৈশাখী নিউজ ২৪
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সংসদে পাস
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সংসদে উপস্থিত সংসদ সদস্যরা বিল পাসে হ্যাঁ ভোট দিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বিল পাস সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এসময় সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি দেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলনে নামেন। পরে সরকার এই সাত কলেজ নিয়ে ঢাকাRead More
জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের রায় কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১০ এপ্রিল) নগরীর কোর্ট পয়েন্টে, সিটি পয়েন্টে, পত্রিকা পয়েন্টের সামনে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে সিলেট মহানগর শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, দেশের ৭০ শতাংশ জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। সেটি অবিলম্বে বর্তমান সরকার বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জনগণ গণভোটের পক্ষে যে রায় দিয়েছে, জনগণকে সাথে নিয়েই আমরা সেই রায় কার্যকরের দাবি যেকোনো মূল্যে আদায় করে ছাড়বো। দাবি আদায় নাRead More
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর শাখার উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন করার দাবিতে বিক্ষোভ মিছিল শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুময়া বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা কমর উদ্দিন, ডা: মাওলানাRead More
সিলেটে নতুন সংযোগ বিষয়ে জালালাবাদ গ্যাসের ব্জ্ঞিপ্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নতুন আবাসিক গ্যাস সংযোগ, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণিতে নতুন সংযোগ ও লোড বৃদ্ধি এবং পাইপ লাইনের উপর অবৈধ স্থাপনা নির্মাণের ব্যাপারে সতর্কতা জারি করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন সিস্টেম লিমিটেড (জেডিটিডিএসএল)। বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে এ সংক্রান্ত সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে জেডিটিডিএসএল। বিজ্ঞপ্তিতে জানানো হয়- সরকারি সিদ্ধান্ত মোতাবকে গৃহস্থালী/বাসাবাড়ি, বাণিজ্যিক এবং সিএনজি শ্রেণিতে নতুন গ্যাস সংযোগ ও লোড (গ্যাস সরঞ্জাম/বার্ণার) বৃদ্ধি প্রদান করা সর্ম্পূণরূপে বন্ধ রয়ছে। তাই নতুন গ্যাস সংযোগ ও লোড বৃদ্ধির বিষয়ে কারো সাথে কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। জেডিটিডিএসএল বিতরণRead More
শাহজালালে কোটি টাকার সোনা ও বিদেশি মুদ্রাসহ ধরা হজ কাফেলার মোয়াল্লেম
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ গ্রাম সোনা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ধরা পড়েছেন মফিদুল ইসলাম (৪৩) নামে হজ কাফেলার এক মোয়াল্লেম। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিমানবন্দরের আগমনী ক্যানোপি ২-এর খোলা কার পার্কিং থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা মূল্যের ৪৯৯.১ গ্রাম সোনা এবং ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকাRead More
মধ্যরাতে শাবিপ্রবিতে দুই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যরাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে পণ্যবাহী দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, ট্রাক দুটির চালক উপস্থিত না থাকায় হেল্পাররা নিজেরাই উৎসাহী হয়ে গাড়ি চালানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী নিশান ও নাওয়াদ। ঘটনাস্থলেRead More
কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের ছররা বন্দুকের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এই ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সালেহ আহমেদ তাঁর আরও দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমRead More
লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়ংকর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত বুধবারের (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫০টি যুদ্ধবিমান নিয়ে দেশটির বৈরুত ও অন্যান্য অঞ্চলে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। নারকীয় এ হামলায় প্রাণ হারিয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। সেইসঙ্গে আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। তবে, এই হামলাই শেষ নয়; লেবাননে আরও ভয়ংকর হামলার ইঙ্গিত দিয়ে রেখেছে ইসরায়েল। এ অবস্থায় লেবানন প্রবাসী বাংলাদেশিদেরকে বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবারRead More
সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১০ এপ্রিল)। ২০২১ সালের এই দিনে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়ি সুনামগঞ্জ, ঢাকার সেগুনবাগিচার বাসভবন এবং সিলেটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাংবাদিকতায় দীর্ঘ কর্মজীবনে হাসান শাহরিয়ার আন্তর্জাতিক সাময়িকী নিউজউইক, পাকিস্তানের ডন, মধ্যপ্রাচ্যের খালিজ টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের ডেইলি পিপলস ভিউ-এর প্রধান সম্পাদক এবং ভারতের ডেকান হেরাল্ড-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিকRead More
আবারও পেছালো সালমান শাহ হত্যার প্রতিবেদন দাখিলের তারিখ
বৈশাখী নিউজ ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও একবার পিছিয়েছে। এ মামলায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৪ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে।Read More


