বৈশাখী নিউজ ২৪
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সমঝোতা হয়নি
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। খবর দ্য ডনের। ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি—কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারিRead More
সিলেটে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল শিলচর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও এর আশপাশের এলাকায় ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। ইউরোপীয়-মধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর শহর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার। ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সিলেটে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে হঠাৎ এই কম্পনে জনমনে কিছুটা আতঙ্ক দেখা দেয়। এর আগে, গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টা ৩২ মিনিটে সিলেটে ৪ মাত্রারRead More
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় আরমান মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান মিয়া মধ্যনগর উপজেলার শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দেয়। এতে রুপেশ্বর হাওরের বিস্তীর্ণ কৃষিজমিতে পানি জমে যায়। জমে থাকা পানি নিষ্কাশনের জন্য শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের সংশ্লিষ্ট ফসল রক্ষা বাঁধ কেটে দেন। বাঁধRead More
সিলেটে সীমান্তে সাড়ে ৯৩ লাখ টাকার চোরাচালান পণ্য ও পশু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল ও পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের স্থানগুলোর মধ্যে ছিল বাংলাবাজার, তামাবিল, লবিয়া, প্রতাপপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকা। অভিযানকালে ভারতীয় গরু ও মহিষ, চিনি, চা-পাতা, কম্বল, ক্রিম এবং মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৯৩ লাখ ৫০ হাজারRead More
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক: লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর নারকীয় বিমান হামলায় প্রাণহানির সংখ্যা দুই হাজার ২০ জন ছাড়িয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। গত এক মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ এখন লেবাননের সাধারণ মানুষের জন্য যমদূত হয়ে দাঁড়িয়েছে। নিহতের এই তালিকায় বিশাল একটি অংশ সাধারণ বেসামরিক নাগরিক। খবর এএফপির। লেবানন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, নিহতদের মধ্যে ২৪৮ জন নারী ও ১৬৫ জন শিশু রয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেবাদানকারী ৮৫ জন চিকিৎসক ও জরুরি সেবাকর্মীও ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছেন। গত ২ মার্চ মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধেRead More
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
বিনোদন ডেস্ক: ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার (১১ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হলে আশা ভোঁসলেকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতকে সমৃদ্ধ করেছেন আশা ভোসলে। হিন্দি সিনেমা ছাড়াও একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০৮ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিকRead More
যুক্তরাষ্ট্র-ইরানের ২ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত, হলো যেসব আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনা নতুন এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা করেছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথম এত উচ্চপর্যায়ের সরাসরি বৈঠকে বসেছে দুই দেশ। প্রাথমিকভাবে আলোচনার পরিবেশকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করা হয়েছে, যা দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে আশার আলো দেখাচ্ছে। শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে আলোচনাটি পরোক্ষভাবে হওয়ার কথা থাকলেও পরে তা সরাসরি বৈঠকে রূপ নেয়। পাকিস্তানি কর্মকর্তারা পুরো সময়জুড়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন এবং দুই পক্ষের মধ্যে সংলাপ এগিয়েRead More
দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই
বৈশাখী নিউজ ডেস্ক: পর্যটনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে দেশের সব বিমানবন্দর ও দূরপাল্লার ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। যার মধ্যে দুটিRead More
সিলেটে ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ছিনতাই – চুরি বন্ধ,মশক নিধন ও বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ এপ্রিল শনিবার বিকাল ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, জেলা সদস্য এমএ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি শহীদ আহমদ, জাহেদ আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ মেঘ, সংগ্রামRead More
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আইন ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে| বিনাভোটে, মধ্যরাতের ভোটে ও ডামি নির্বাচন দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের করে নিয়েছিল| তাদের শেষ রক্ষা হয়নি| ছাত্র-জনতার আন্দোলনে শুধু গদি নয়, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে| এদেশে আবারও যদি কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তাদেরকে অতীতের ফ্যাসিস্টদের পরিনতির ইতিহাস স্মরণে রাখা উচিত| দেশপ্রেমিক ছাত্র-জনতা দেশে আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দিবেনা|Read More


