Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, প্রেসক্লাবের নিন্দা

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। রোববার (১২ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় ক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। উল্লেখ্য, শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিতRead More


সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জন আটক, হোটেল সিলগালা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালাদিঘীর পাড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’-এ অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়। পরবর্তীতে হোটেলটি অসামাজিক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলগালা করা হয়। আটককৃতরা হলেন- সাদিয়া আক্তার প্রকাশ সোনিয়া(২৩), সাদিয়া আক্তার (২৮), ইয়াসমিন বেগম (২৮), লাভলী আক্তার বিউটি (২৭), জনুরা বেগম (২৬), মোনেম আহমেদ (৩০) ও মনির আহমেদ (৩৬)। আটককৃতদের বিরুদ্ধেRead More


কোম্পানীগঞ্জে পাথর বোঝাই ট্রাক্টর উল্টে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় সাদাপাথর বোঝাই ট্রাক্টর উল্টে সুহান মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। সে পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আব্দুন নুরের পুত্র। এ ঘটনায় ট্রাক্টরের ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) ভোর ৬টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, দয়ার বাজারের উত্তর পাশের ধলাই নদীর পাড় থেকে সাদাপাথর বোঝাই করে নিয়ে আসার সময় কলাবাড়ি মাদ্রাসার পেছনে মেইন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে যায়। এসময় ট্রাক্টরের লেবার সুহান মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ট্রাক্টরের ড্রাইভার আলীম উদ্দিনRead More


সিলেটে মঙ্গলবারের মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মঙ্গলবারের (১৪ এপ্রিল) মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ। রবিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং জনগনের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ ও অননুমোদিত ব্যাটারিচালিত যানবাহন- যেমন রিকশা, ইজিবাইক, টমটম ও মিশুক অপসারণের কার্যক্রম চলছে। গত বছরের ১৫ অক্টোবরের মধ্যে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অবৈধ যানবাহন সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে ওই বছরের ১৪ অক্টোবর ব্যবসায়ীরা ৬ মাসের সময় প্রার্থনা করেনRead More


আশা ভোঁসলের শেষকৃত্য সোমবার

বিনোদন ডেস্ক: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য হবে বলে জানিয়েছেন তার ছেলে। এর আগে শনিবার (১১ এপ্রিল) তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। তার ছেলে আনন্দ ভোসলে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘তিনি আর নেই। সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।’ আশা ভোসলে ভারতীয় সংগীত-আকাশের এক অনন্য নক্ষত্র। আট দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধRead More


ছেঁড়া-ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এ ধরনের নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সী ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের সব শাখায় বিধি অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং তার পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট প্রদানের সেবা নিয়মিতভাবে চালু রাখতে হবে। তবেRead More


সিকৃবি ভিসির সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সিকৃবি সংবাদদাতা: ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মবিলিটি আগাথা গমেজ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার (১২ এপ্রিল) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ‘উইমেন ইন স্টেম’ বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, এ কর্মসূচির আওতায় নারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে স্টেম–সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি করার সুযোগ পাবেন। ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেমের জন্যRead More


কিশোরগঞ্জে ফেরিতে ওঠার সময় নদীতে ট্রাক, প্রাণ গেল যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিহত আপন বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় ঘাটে অবস্থান করা আপন ট্রাকটির নিচে চাপা পড়ে মারা যান। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ফেরীতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ট্রাকচাপায় আপন নামের একRead More


আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে অনেক জাহাজ অপেক্ষায় আছে, যার মধ্যে বাংলাদেশের কিছু জাহাজও রয়েছে। তিনি বলেছেন, ইরান বাংলাদেশকে সহযোগিতা করবে এবং দ্রুত এসব জাহাজ চলাচলের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ: মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক এক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধ বিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেন।Read More


বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর

আতিকুর রহমান নগরী: বাংলা আর বাংলাদেশির গর্বের সংস্কৃতির সন হলো ‘বাংলা’ সন। যে সনের প্রবর্তন হয় মুঘল সম্রাট আকবরের আমলে যা মূলত ১৫৫৬ খ্রিষ্টাব্দের (৯৬৩ হিজরি) বৈশাখ থেকে যে সনের গণনার সূচনা হয়। তৎকালীন সুবে বাংলায় খাজনা আদায়ের সুবিধার জন্য সম্রাট আকবরের নির্দেশে জ্যোতির্বিজ্ঞানী আমির ফতেহউল্লাহ সিরাজি হিজরি চান্দ্রবর্ষ ও বঙ্গাব্দের সৌরবর্ষের সমন্বয়ে এই ফসলি সন উদ্ভাবন করেন, যা বর্তমানে বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। হিজরি থেকে উৎসারিত হয়েছে বাংলা সনটি। ৬৩৯ খ্রিষ্টাব্দে হযরত ওমর রাদ্বিয়াল্লাহু আনহু আনুষ্ঠানিকভাবে হিজরি সনের প্রবর্তন করেন। বছরটি ছিল ১৭ হিজরি। হিজরি সনের গণনা করা হয়Read More