সিলেটে মঙ্গলবারের মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মঙ্গলবারের (১৪ এপ্রিল) মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং জনগনের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ ও অননুমোদিত ব্যাটারিচালিত যানবাহন- যেমন রিকশা, ইজিবাইক, টমটম ও মিশুক অপসারণের কার্যক্রম চলছে।
গত বছরের ১৫ অক্টোবরের মধ্যে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অবৈধ যানবাহন সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
তবে ওই বছরের ১৪ অক্টোবর ব্যবসায়ীরা ৬ মাসের সময় প্রার্থনা করেন এবং সবার সুবিধার কথা বিবেচনা করে তা মেনেও নেওয়া হয়েছিল। সে অনুযায়ী আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) এই মেয়াদ পূর্ণ হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থ ও নগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ব্যাটারিচালিত যানবাহনের দোকান বা শো-রুম জরুরী ভিত্তিতে অপসারণ অত্যাবশ্যক।
এ অবস্থায় মঙ্গলবারের (১৪ এপ্রিল) মধ্যে এ জাতীয় ব্যবসায়ীদের তাদের দোকান ও শো-রুমগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যতায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন মহানগর পুলিশের কমিশনার।
Related News
বিদ্যুৎ-গ্যাস নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করুন: বাসদ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুত-গ্যাস সংকটের দ্রুত সমাধান,নিত্যপণ্যের দাম কমানো,মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলেরRead More
দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিতRead More



Comments are Closed