Main Menu

সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জন আটক, হোটেল সিলগালা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালাদিঘীর পাড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’-এ অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়। পরবর্তীতে হোটেলটি অসামাজিক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলগালা করা হয়।

আটককৃতরা হলেন- সাদিয়া আক্তার প্রকাশ সোনিয়া(২৩), সাদিয়া আক্তার (২৮), ইয়াসমিন বেগম (২৮), লাভলী আক্তার বিউটি (২৭), জনুরা বেগম (২৬), মোনেম আহমেদ (৩০) ও মনির আহমেদ (৩৬)। আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এডিসি মিডিয়া মোঃ মনজুরুল আলম।

 

Share





Related News

Comments are Closed