Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেলো যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে শরীর ঝলসে আবুল হাসান (২৪) নামে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সীমান্তবর্তী বড়গোপ টিলার নিচে জাদুকাটা নদীর পশ্চিম তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম। নিহত আবুল হাসান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের জহুর আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে দুই সহোদরকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন আবুল হাসান। তারা জাদুকাটা নদীতে বারকি নৌকা দিয়ে বালি উত্তোলনের কাজ করতেন।Read More


উৎসব আর শোভাযাত্রায় নতুন বছরকে বরণ

বৈশাখী নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ, দোয়েল চত্বর ও বেগম রোকেয়া হল এলাকা প্রদক্ষিণ শেষে আবার চারুকলা অনুষদের সামনে গিয়ে সমাপ্ত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য ড. আব্দুস সালাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য লুৎফর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক,Read More


সিলেটে পুলিশের এডিসি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ভুয়া পুলিশ কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন “দুধওয়ালা কিচেন” রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ (৩০)। তার পিতার নাম মৃত আব্দুল মুকিত এবং মাতার নাম মার্জিয়া খাতুন। তার স্থায়ী ঠিকানা গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামে। এছাড়া তিনি বিশ্বনাথ ও সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন রায়নগর এলাকাতেও বসবাস করতেন বলে জানা গেছে। প্রাথমিক তথ্যে জানা যায়, তিনি দীর্ঘদিনRead More


অনলাইন জুয়ায় ৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় অনলাইন জুয়ার নেশায় বসতঘর ও জমিজমা বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা হারিয়েছেন মো. ইউসুফ (২৮) নামে এক যুবক। সব হারিয়ে অবশেষে হুঁশ ফিরেছে তার; দুধ দিয়ে গোসল করে দিয়েছেন জুয়া ছাড়ার ঘোষণা। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ঘটেছে এ ঘটনা। খোঁজ নিয়ে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে ইউসুফ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ারRead More


কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও ৬ জন আহত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় ট্রাকের ওপর ১৩ জন যাত্রী ছিল। হাসানপুর এলাকায় চালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে চালের নিচে পড়ে ঘটনাস্থলেই ৭ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবংRead More


আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ

বৈশাখী নিউজ ডেস্ক: পুরনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) শুরু হচ্ছে নতুন প্রাণের উৎসব- পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ। ঋতুচক্রের নবায়নের মতোই এ উৎসব বয়ে আনে আশা, পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই দিনটি জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলাদেশি একযোগে মেতে উঠবে বাংলা বর্ষবরণের আনন্দে। অন্তরের গভীরে লালিত দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের এক অনন্য প্রকাশ পায় এই দিনে। প্রত্যাশা- অশুভ ও অসুন্দর দূরীভূত হোক, সত্যRead More


নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

লায়ন মোঃ গনি মিয়া বাবুল: বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব বাংলা নববর্ষ। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, চৈত্রের শেষ বৈশাখের শুরু। এই শেষ চৈত্র আর পয়লা বৈশাখ নিয়ে যে উৎসবের আয়োজন, তা বাঙালির নিজস্ব সংস্কৃতি। বাঙালির নতুন বছরের প্রথম দিন। মোগল সম্রাট আকবর তার শাসনামলে ফসলের খাজনা তোলার সুবিধার্থে বাংলা বছরের হিসাব শুরু করেন। সেই থেকে বাংলা নববর্ষবরণ শুরু হয়। পয়লা বৈশাখ ধর্মবর্ণ ভেদাভেদ ভুলে সব সম্প্রদায়ের এক মিলনের স্মারক। বাঙালি জাতি সারাটা বছর অধীর আগ্রহে এই দিনের জন্য অপেক্ষা করে। পয়লা বৈশাখ প্রকৃতির নিয়মে ঘুরে আসে। এ বছর বাংলা নববর্ষRead More


সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকালে সদর উপজেলার মঈনপুরে গ্রামে তাকে হত্যা করা হয়। নিহত তারা মিয়া (৪৫) মঈনপুর গ্রামের মৃত সামসু রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে মঈনপুর গ্রামের সালেহ আহমদের ছেলে ও ভাগ্নে স্থানীয় তারা মিয়ার ছোট ভাইকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। পরে তারা মিয়ার ছোট ভাই ওই জুতা লাথি দিয়ে ফেলে দেয়। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালেহ আহমদের পক্ষের লোকজন এসে তারা মিয়ার ছোট ভাইদের উপর হামলা চালায়।Read More


এমসি কলেজে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে তিন দিনব্যাপী ৮ম মুরারিচাঁদ কলেজ বইমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাসে বইমেলার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এ বইমেলাটি সোমবার শুরু হয়ে চলবে বুধবার বিকেল ৫টা পর্যন্ত। ১৬টি স্টল নিয়ে শুরু হওয়া মেলায় বই বিক্রির পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পান্নাRead More


সিলেট ও ঢাকার ৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির সতর্কবার্তা

বৈশাখী নিউজ ডেস্ক: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে ব্যর্থ হওয়ায় ঢাকা ও সিলেট অঞ্চলের ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করায় প্রাথমিকভাবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা ও সিলেট অঞ্চলের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বার্ষিক ক্রীড়া আয়োজন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না হওয়ায় এই সতর্কবার্তা জারি করাRead More