Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ লাখো মুসলমান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)-এর হালনাগাদ করা ভোটার তালিকা থেকে পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ পড়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১২ শতাংশ। এ ঘটনায় উদ্বেগ ও বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার গোবিন্দপুর গ্রামের ৭৩ বছর বয়সী নবীজান মণ্ডল গত ৫০ বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত নতুন তালিকায় তার নাম না থাকায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ এবং ৪ মেRead More


সিসিকের হোল্ডিং ট্যাক্সে ১৫ শতাংশ ছাড়, ট্রেড লাইসেন্স নবায়নে সারচার্জ মওকুফ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের জন্য হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। কর আদায় শাখা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি কর্পোরেশন এলাকার যেসব বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের করদাতারা এখনো বকেয়া ও হালসনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননি এবং ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তারা বিশেষ এই সুযোগের আওতায় আসবেন। এতে বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধে ১৫ শতাংশ ছাড় এবং ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে আরোপিত সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে। এই সুবিধা ১৫ এপ্রিল ২০২৬ থেকেRead More


সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের

বৈশাখী নিউজ ডেস্ক: ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার বাংলাদেশ ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। সে লক্ষ্যে সরিয়ে দেওয়া হচ্ছে এই মার্কেটের ব্যবসায়ীদের। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে রাতের মধ্যে সব মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের নির্দেশ দেন। এসময় ব্যবসায়ীদের সাথে ম্যাজিস্ট্রেটের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মার্কেট ছাড়তে জেলা প্রশাসনের নির্দেশনাকে অবৈধ বলেও দাবি করেন ব্যবসায়ীরা। তবে ম্যাজিস্ট্রেটের নির্দেশনার পর মালামাল সরিয়ে নিতে শুরু করেন ব্যবসায়ীরা। রাতেও অনেক ব্যবসায়ীকে নিজেদের দোকানের আসবাবপত্র সরিয়ে নিতে দেখা যায়। সিলেটে প্রবাসীদের বিনিয়োগ, কেনাকাটা, তথ্যসেবা নিশ্চিতRead More


জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, ৩ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি কূপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) রাত প্রায় ৮টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানা এলাকার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাটRead More


ইলিয়াস আলীর জন্য সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এম ইলিয়াস আলী ছিলেন একজন ত্যাগী, সাহসী ও গণতন্ত্রকামী নেতা। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সবসময় জনগণের অধিকার ও অবাধ নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন। ‘দেশের জন্য কথা নাRead More


দেশ রক্ষায় প্রেসিডেন্টসহ ২৬ মিলিয়ন ইরানির স্বেচ্ছাসেবী হওয়ার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক: দেশ রক্ষায় ২৬ মিলিয়নের বেশি ইরানি নাগরিক সামরিক সেবায় স্বেচ্ছাসেবী হিসেবে নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি। আইআরআইবি জানিয়েছে, ‘স্যাক্রিফাইস ইয়োর লাইফ’ (তোমার জীবন উৎসর্গ করো) শীর্ষক একটি প্রচারণার অংশ হিসেবে দেশটির জনগনের কাছ থেকে এই ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই স্বেচ্ছাসেবীদের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো রক্ষার জন্য ‘হিউম্যান চেইন’ তৈরির পরিকল্পনাও রয়েছে। আইআরআইবি-এর তথ্যমতে, স্বেচ্ছাসেবীদের তালিকায় রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য, বিপুলসংখ্যক সরকারিRead More


হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়ে ১২৭ জন এবং হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জন এবং সন্দেহজনক আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯২Read More


হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে চীনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে চীন এবার এই প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এতে করে কূটনৈতিক ও সামরিক দুই দিক থেকেই সংকট আরও জটিল হয়ে উঠছে। সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল চালু করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান ও সুরক্ষিত রাখতে হবে, তবে একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, প্রণালিটি খুলে দেওয়ার বিষয়ে সবারই অভিন্নRead More


ইরানে ৪৯ দিন ধরে বন্ধ ইন্টারনেট

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘটনা ৪৯ দিনে পৌঁছেছে। দেশটিতে সংযোগ স্বাভাবিক অবস্থার মাত্র প্রায় ২ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। শুক্রবার ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে সংস্থাটির তথ্যের বরাতে বলা হয়, এই দীর্ঘমেয়াদি ব্ল্যাকআউট প্রায় ১,১৫২ ঘণ্টা ধরে চলছে। কিছু ব্যবহারকারী সীমিত আকারে নির্দিষ্ট কিছু সেবা যেমন— গুগল সার্চের হোমপেজ অ্যাক্সেস করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রেই ইন্টারনেট কার্যত অচল অবস্থায় রয়েছে। ইরান বর্তমানে ইতিহাসের দীর্ঘতম জাতীয় পর্যায়ের ইন্টারনেট বন্ধগুলোর একটি পরিস্থিতির মুখোমুখি। সাম্প্রতিক সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে সংযোগ স্বাভাবিকেরRead More


ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক: ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যারা আমাদের গোলার্ধের দেশগুলোর মধ্যে থেকে আমাদের শত্রুদের সমর্থন করবে এবং এই অঞ্চলে আমেরিকার স্বার্থকে দুর্বল করতে সহায়তা করবে তাদের ভিসা সীমিত করা হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইতোমধ্যে ২৬ জনের ভিসা এই নীতির অংশ হিসেবে বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর প্রচেষ্টার মধ্যে এ তথ্য সামনে এসেছে। এ পদক্ষেপকে তিনি ‘ডনরো ডকট্রিন’ নামে উল্লেখ করেছেন। এটি উনবিংশ শতকের ‘মনরোRead More