বৈশাখী নিউজ ২৪
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: টিকাদান কর্মসূচি শুরুর পরও দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে হাম। পরিস্থিতির দৃশ্যমান উন্নতি চোখে পড়ছে না এখনও। সবশেষ ২৪ ঘণ্টায় সংক্রামক এ রোগের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও চার শিশু। এর মধ্যে এক শিশুর শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে হামের জীবাণু। রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তি অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৬৫ শিশুর শরীরে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিলRead More
আবারও বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মাসেই এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে এখন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এদিন সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে নতুন এ দাম। এলপিজির পাশাপাশি বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। এর আগে, গত ২Read More
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবাজ আলী (৫৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার গোবিন্দগঞ্জ লালপুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযানে তাকে আটক করে পুলিশ। রোববার দুপুরে আদালতে তোলা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত সাবাজ আলী একসময় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদের ‘ঘনিষ্ঠ সহযোগী’ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু স্থানীয়দের কাছে তিনি অধিক পরিচিত “মাদক ব্যবসার গডফাদার” হিসেবে। শিবনগর গ্রামের মৃত সমুজ আলীর এই ছেলে বছরের পর বছর ধরে গোবিন্দগঞ্জ এলাকায়Read More
বিশ্বনাথে ২৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ফারুক আহমদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন। এর আগে শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের গোলচন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক আহমদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে। ওসি গাজী মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। তারRead More
‘যেকোনো মুহূর্তে’ যুদ্ধ শুরুর আভাস দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক: টানা ৩৮ দিনের সংঘাতের পর যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, তার মেয়াদ ফুরিয়ে আসছে ক্রমশ। এর মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় বিবাদমান দুই পক্ষ এক দফা স্থায়ী যুদ্ধবিরতি টানার লক্ষ্যে আলোচনার টেবিলে বসলেও ভেস্তে গেছে তা। ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে নিজেদের শর্ত মেনে নিতে এখন হুমকির পাশাপাশি নানাভাবে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ইরানকে আবারও আলোচনার টেবিলে বসাতে জোর তৎপরতা চালাচ্ছে পাকিস্তান ও মিসরও। কিন্তু, ট্রাম্পের লাগাতার হুমকি-ধমকি ও বিশ্বাসঘাতকতাপূর্ণ কর্মকাণ্ডে আলোচনার টেবিল থেকে দূরে সরে যাচ্ছে ইরান। এRead More
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, রাস্তায় হাজারো মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে আমাদের সমাজকে ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছেন। তাই তিনি এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পিনাইনা আরও বলেন, ‘এখানকার মানুষ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে গত ৭ অক্টোবর ও এর পরবর্তী ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। কারণ, আমাদের সবারই সত্য জানার অধিকার আছে।’ লি হফম্যান-আজিভ নামের একRead More
সিলেটে লাখের নিচে এসএসসি পরীক্ষার্থী, যা এক দশকের মধ্যে সর্বনিম্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যায় এক দশকের মধ্যে প্রথমবার বড় ধরনের পতন দেখা গেছে। বোর্ডের চূড়ান্ত পরিসংখ্যানে এবার মোট পরীক্ষার্থী দাঁড়িয়েছে ৮৯ হাজার ৪২১ জনে, যা ২০১৭ সালের পর প্রথমবার ৯০ হাজারের নিচে নেমে এসেছে এবং দীর্ঘ সময়ের মধ্যে সর্বনিম্ন। বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ৮৯ হাজার ৪২১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। অর্থাৎ এবারও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখাRead More
সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকা, সিলেটে মিলবে যেসব স্থানে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সোমবার (২০ এপ্রিল) থেকে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটেও এই কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়িত হবে। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৬৮ হাজার ৫৪০ জন শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। কার্যক্রমটি দুই ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি পর্যায়ে টিকাদান করা হবে এবং পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। পুরো কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিদিন ৮৪টি টিম দায়িত্ব পালন করবে। প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর এবং ৩ জনRead More
এসএসসি পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন এসএসসি পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনায় কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য ও প্রশ্নপত্র গ্রহণকারী সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড এবং ট্রেজারি থেকে যেসব শিক্ষক, কর্মচারী প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর controller@dhakaeducationboard.gov.bd ই-মেইলে পাঠাতে হবে। নির্দেশনাRead More
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সতর্কতা যুক্তরাষ্ট্রের
বৈশাখী নিউজ ডেস্ক: আমেরিকায় উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স পরিবর্তন করলে শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে বলে জানানো হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কিছু নিয়ম পালন করা বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থী যথাযথ কারণ ও অনুমতি ছাড়া পড়াশোনা বন্ধ করে দেন বা ক্লাসে অনিয়মিত হন, তবে তা সরাসরি ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এRead More


