Main Menu

সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকা, সিলেটে মিলবে যেসব স্থানে

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সোমবার (২০ এপ্রিল) থেকে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটেও এই কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়িত হবে।

Manual3 Ad Code

ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৬৮ হাজার ৫৪০ জন শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। কার্যক্রমটি দুই ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি পর্যায়ে টিকাদান করা হবে এবং পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে।

পুরো কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিদিন ৮৪টি টিম দায়িত্ব পালন করবে। প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর এবং ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে ৮ কর্মদিবস এবং স্কুল পর্যায়ে ৬ কর্মদিবস।

কমিউনিটি পর্যায়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের নিয়মিত স্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এই টিকা কার্যক্রম। যারা নিয়মিত কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবেন না, তারা স্থায়ী কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।

Manual5 Ad Code

হামের টিকার জন্য স্থায়ী কেন্দ্রগুলো হলো সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়, মডেল ক্লিনিক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বিনোদিনী নগর স্বাস্থ্য কেন্দ্র, ধোপাধিঘীরপাড় এবং ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল, কুমারপাড়া, সিলেট।

Manual3 Ad Code

ড. মো. জাহিদুল ইসলাম, চিফ হেলথ অফিসার, সিলেট সিটি কর্পোরেশন জানিয়েছেন, “এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনে গুরুত্বপূর্ণ অগ্রগতি আশা করা যাচ্ছে।”

স্বাস্থ্য কর্মকর্তারা উল্লেখ করেছেন, ১৫ মার্চ ২০২৬ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে অন্তত ৫ জন শিশু মারা গেছে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code