Main Menu

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: টিকাদান কর্মসূচি শুরুর পরও দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে হাম। পরিস্থিতির দৃশ্যমান উন্নতি চোখে পড়ছে না এখনও। সবশেষ ২৪ ঘণ্টায় সংক্রামক এ রোগের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও চার শিশু। এর মধ্যে এক শিশুর শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে হামের জীবাণু।

Manual5 Ad Code

রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৬৫ শিশুর শরীরে।

Manual6 Ad Code

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ২৩ হাজার ৬০৬ জনের মধ্যে। একই সময়ে নিশ্চিতভাবে হামশনাক্ত হয়েছে তিন হাজার ৪৪৩ জনের শরীরে।

এই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৬ জনের। একইসঙ্গে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১৮১ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code