এসএসসি পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন এসএসসি পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
নির্দেশনায় কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য ও প্রশ্নপত্র গ্রহণকারী সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড এবং ট্রেজারি থেকে যেসব শিক্ষক, কর্মচারী প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর controller@dhakaeducationboard.gov.bd ই-মেইলে পাঠাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, আজ রোববার (১৯ এপ্রিল) অফিস সময়ের মধ্যে নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে হবে।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল দেশব্যাপী শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।
Related News
সিলেটে লাখের নিচে এসএসসি পরীক্ষার্থী, যা এক দশকের মধ্যে সর্বনিম্ন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়Read More
এসএসসি পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন এসএসসি পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে নিশ্চিত করারRead More



Comments are Closed