বৈশাখী নিউজ ২৪
মৌলভীবাজারে ট্রাক দুর্ঘটনায় ৩৫০ মোরগের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী এলাকায় মোরগবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনায় ট্রাকে থাকা ৩৫০টি মোরগ মারা গেছে এবং আহত হয়েছেন দুই সরবরাহকারী। আহতরা হলেন মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬)। তারা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরবের মেঘনাঘাট এলাকা থেকে ৯৫০টি লেয়ার মোরগ নিয়ে একটি ট্রাক সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে কমলগঞ্জের ভানুগাছ বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়েRead More
সিলেট হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার মাইজাইল হাওরে বজ্রপাতে রাম নারায়ণ রবি দাস (৫০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাম নারায়ণ রবি দাসের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শমশেরনগর এলাকার তিলকপুর চা বাগানে। তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বালাগঞ্জ উপজেলার মৈশাষী গ্রামের ফয়ছল আহমদের বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার সকালে মাইজাইল হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদেরRead More
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে। মনোনয়নপ্রাপ্তরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান,Read More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কাজীটুলা দিঘীতে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের সাতারু অংশ নেন। নববর্ষের আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে সুস্থ ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে সংগঠনটি এই প্রতিবছরই ন্যায় এবারও এই সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তুরণ সমাজসেবক দুধ ওয়ালার পরিচালক আমজাদ হোসেন চৌধুরী রাশেদ, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, মাসুক আহমদ,Read More
হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে জনস্বাস্থ্যের প্রতি দীর্ঘদিনের অবহেলার ফলেই হামসহ সংক্রামক রোগের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ নিলে বর্তমান পরিস্থিতি অনেকাংশেই এড়ানো সম্ভব ছিল। সোমবার (২০ এপ্রিল) সকালে সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকারকে একের পর এক জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে- প্রথমে সীমিত পরিসরে ডেঙ্গু, আর এখন হাম সংক্রমণ। এর সঙ্গে নিয়মিত টিকাদান কর্মসূচির ঘাটতি পরিস্থিতিকে আরও জটিলRead More
হবিগঞ্জে নারী পর্যটক গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুরের সুরমা চা বাগানে চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি মো. নাসিরকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। র্যাব জানায়, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি ৩ শায়েস্তগঞ্জ ক্যাম্প এবং র্যাব-৭ সিপিসি-১ ফেনীর একটি যৌথ অভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় সুরমা চা বাগানে চাঞ্চল্যকর নারীRead More
যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় গুলি করে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে হত্যা করেছেন শামার এলকিন্স নামে এক ব্যক্তি। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভেপোর্ট শহরে ঘটে নৃশংস এ ঘটনা। শ্রিভেপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্ডেলন বলেন, রোববার ভোরে শ্রেভপোর্টের দুটি বাড়িতে চালানো এই হামলায় নিহতদের বয়স এক থেকে প্রায় ১২ বছরের মধ্যে। আহত প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন ছিলেন সন্দেহভাজনের সন্তানদের মা। বোর্ডেলন বলেন, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তাকে গুলি করলে মারা যানRead More
মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ২০ মে। আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে। গত ১৫ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা সূচি প্রকাশিত হয়। সূচি অনুযায়ী পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা। সেগুলো হলো– ১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। ২.Read More
তেলের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় সুনামগঞ্জের কৃষকরা
বৈশাখী নিউজ ডেস্ক: বেশ কিছু দিন ধরে দেশে জ্বালানি তেল নিয়ে বিশৃঙ্খলা চলছে। সরকার তেলের সংকট বলতে না চাইলেও চাহিদা মাফিক তেল মিলছে না পাম্পগুলোতে। এমন অস্থিরতার মধ্যেই ১৮ এপ্রিল রাতে তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী, অকটেনের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ থেকে ১৩৫, ডিজেল ১০০ থেকে ১১৫ ও কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তেলের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন সুনামগঞ্জের কৃষকরা। সুনামগঞ্জ জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছোট বড় ১৩৭টি হাওর রয়েছে। ধান চাষ করা যায় এমন বিলRead More
পাগল হাসানের অপ্রকাশিত ২০টি গান প্রকাশের উদ্যোগ
বিনোদন ডেস্ক: শনিবার (১৮ এপ্রিল) ছিল বাউল শিল্পী পাগল হাসানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এদিন তাঁকে ঘিরে শিল্পী-বন্ধু-স্বজনরা আয়োজন করেছেন ‘স্মৃতিতে পাগল হাসান’। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের এ আয়োজনে উপস্থিত ছিলেন তাঁর বন্ধুস্থানীয় শিল্পী, সংগীত পরিচালক, প্রযোজক ও ভক্তরা। ঢাকা ছাড়াও সুনামগঞ্জের ছাতকে তাঁর নিজ গ্রামে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে। ‘আসমানে যাইও না রে বন্ধু’ খ্যাত শিল্পী পাগল হাসানের অনেক গান অপ্রকাশিত। এবার সেই গানগুলো প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, জানান কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ। তিনি বলেন, ‘জীবদ্দশায় পাগল হাসান ২০টির বেশি গানে কণ্ঠ দিয়েছিলেন। কোনোটার মিক্স বাকি, আবার কোনোটারRead More


