Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ভর্তি পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৫ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ কিছু নির্দেশনা জারি করেছে। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশৃঙ্খলা এড়াতে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ১১টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনাসমূহ: ১) ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে।Read More


বাড়ানো হলো বাসের ভাড়া

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা ও আন্তঃজেলার প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা। ভাড়া বাড়নোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এইRead More


হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলের ‘উসকানিমূলক তৎপরতা’ যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। এসব পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিকে ‘জিম্মি’ করে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান আলোচনায় আগ্রহী থাকলেও ‘অঙ্গীকার ভঙ্গ, অবরোধ ও হুমকি’ বাস্তবসম্মত আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এর আগে ধারণাRead More


সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা ও ডিবিরহাওর বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়। বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ উদ্ধার করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ ৩৬ হাজার ৪০ টাকা। এRead More


সিলেটে ১৭৫ পিস ইয়াবাসহ সীমা ও কাওছার ধরা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আলমপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের পাশ থেকে ইয়াবাসহ নারী পুরুষকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর শাহীন, এএসআই নিরেশ দেবনাথ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আলমপুর মেঘনা পেট্রোল পাম্পের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটককৃতরা হলেন, সিলেটের মোগলাবাজার থানার আলমপুর লামাপাড়া এলাকার মৃত আফছার উদ্দিন খান এর ছেলে মোঃ কাওছার উদ্দিন খান কামাল (৪৫) এবং এয়ারপোর্ট থানার সরিষাকান্দি পূর্বপাড়া এলাকার বাবলুRead More


দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।Read More


এমসি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমসি কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ক্যাম্পাস ছাড়াও এমসি কলেজ কেন্দ্রের অধীনে নগরীর আরও তিনটি কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২২ এপ্রিল) এমসি কলেজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের এমসি কলেজ কেন্দ্রের ভর্তি পরীক্ষা আগামী শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৪৬০ জন, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুলRead More


গোয়াইনঘাটে ঝড়ে ব্যাপক ক্ষতি, বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত দু’দিনের কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি আর বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন দু’জন। ঝড়ে শতাধিক ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যস্ত রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টায় ও মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে পড়ে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন বাড়ির উপর দিয়ে টানা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন আরও ঝুঁকিপূর্ণ হয়ে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ কর্মীরা কাজ করেও সরবরাহ স্বাভাবিকRead More


সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সিলেটে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ এবং সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ওRead More


সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর

বৈশাখী নিউজ ডেস্ক: উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বাউলাইসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে জেলায় আগাম বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পাউবো সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষ করে সুনামগঞ্জ জেলার উজান অববাহিকায় বৃষ্টিপাত বাড়ছে। এর ফলে সুরমা, কুশিয়ারা ও বাউলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিন নদ-নদীর পানির স্তর দ্রুত বাড়তে পারে এবংRead More