সিলেটে ১৭৫ পিস ইয়াবাসহ সীমা ও কাওছার ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আলমপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের পাশ থেকে ইয়াবাসহ নারী পুরুষকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর শাহীন, এএসআই নিরেশ দেবনাথ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আলমপুর মেঘনা পেট্রোল পাম্পের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, সিলেটের মোগলাবাজার থানার আলমপুর লামাপাড়া এলাকার মৃত আফছার উদ্দিন খান এর ছেলে মোঃ কাওছার উদ্দিন খান কামাল (৪৫) এবং এয়ারপোর্ট থানার সরিষাকান্দি পূর্বপাড়া এলাকার বাবলু এর মেয়ে সীমা আক্তার (১৯)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকাRead More
সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাRead More



Comments are Closed